শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্য মন্ত্রণালয়ে সীমাহীন নৈরাজ্য: এপিএস ছোটনের গোপন ‘তদবির সিন্ডিকেট’ ও ঘুষ বাণিজ্যে ধ্বংসের মুখে স্বাস্থ্য খাত আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর শোকসংবাদ: নাটোর হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টি শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম আব্দুল মান্নানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026 মানবাধিকার সংস্থায় অভিযোগ, তদন্তে ঝিনাইগাতীতে চেয়ারম্যান মইনুর রশীদ চৌধুরী প্রজাস্বত্ব আইন ও ঋণ সালিশী বোর্ডের স্থপতি শেরেবাংলা এ.কে.ফজলুল হকের ভূমিকা তুলে ধরল বরিশাল বিভাগ সমিতি,ঢাকা চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতন অথবা সরকারি ২০তম গ্রেডের সমান মজুরি দিতে হবে পোশাক শ্রমিকদের : বজলুর রহমান বাবলু

পাঁচ দিন বিভিন্ন বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণ

নিজস্ব প্রতিনিধি ঃ / ২৬৯ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

দেশের কিছু অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকলেও আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দুইটি বিভাগে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে সপ্তাহের মাঝামাঝিতে তাপমাত্রা কিছুটা কমলেও পাঁচ দিন পর বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেয়ে আবারও তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২৫ মে) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এছাড়া খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও লক্ষ্মীপুর জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও দেশের প্রায় একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে এদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বুধবার (২৭ মে) ও বৃহস্পতিবার (২৮ মে) দেশের বিভিন্ন বিভাগে বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে তাপমাত্রা তুলনামূলকভাবে স্থিতিশীল বা সামান্য কম থাকতে পারে।

শুক্রবার (২৯ মে) পর্যন্ত কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে, তবে দিন শেষে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, পাঁচ দিন পর সারাদেশে বৃষ্টির প্রবণতা কমে গিয়ে গরম আবারও বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives