বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সারাদেশর বেসরকারি স্কুল কলেজে ম্যানেজিং কমিটি/ গভর্নিং বডির নির্বাচনের দাবি অভিভাবকদের এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ জোটের আহ্বায়ক কমিটি ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা আদভিকার শুভ জন্মদিন মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় বিসিআরএসের তীব্র নিন্দা দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত এসডিজি বাস্তবায়নে গতি বাড়িয়ে দারিদ্র্য ও বৈষম্য অবসানে সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি শিক্ষায় বৈষম্য নিরসন প্রত্যাশী জোট গঠনের লক্ষ্যে আলোচনা সভা ‘জনগণের সেবা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’-দীপেন দেওয়ান

এআই ক্যামেরার ট্রাফিক জরিমানার নামে প্রতারণার ফাঁদ, ডিএমপির

নিজস্ব প্রতিনিধি ঃ / ২০৫ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

রাজধানীর সড়কে ট্রাফিক জরিমানার নামে সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে পাঠানো বিভিন্ন এসএমএসকে ‘সম্পূর্ণ বানোয়াট ও অসত্য’ বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে নগরবাসীকে এ ধরনের প্রতারণামূলক বার্তা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২৫ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি অনেকেই ট্রাফিক জরিমানার নামে বিভিন্ন এসএমএস পাচ্ছেন। তবে এসব বার্তার সঙ্গে ডিএমপির কোনো সম্পৃক্ততা নেই। মূলত প্রতারক চক্র সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে এ ধরনের বার্তা পাঠাচ্ছে।

ডিএমপি জানিয়েছে, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ট্রাফিক বিভাগ কোনো যানবাহনের বিরুদ্ধে মামলা দিলে সংশ্লিষ্ট বিভাগের বা ট্রাফিক টেকনিক্যাল ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরযুক্ত একটি চিঠি যানবাহনের মালিকের ঠিকানায় পাঠানো হয়। এছাড়া প্রয়োজন হলে শুধুমাত্র ০১৩২০-০৪২২০৭ এবং ০১৩২০-০৪২২২৭ নম্বর থেকে এসএমএস পাঠানো হয়ে থাকে। এর বাইরে অন্য কোনো নম্বর থেকে পাঠানো বার্তাকে ভুয়া হিসেবে গণ্য করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রাফিক বিভাগের জরিমানার অর্থ অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ‘উপায়’ ও সিবিবিএলের মাধ্যমে পরিশোধ করা যায়। তবে কোনো অবস্থাতেই ডিএমপি নাগরিকদের কাছে পিনকোড, পাসওয়ার্ড বা ওটিপি চায় না। কোনো এসএমএসে থাকা লিংকে ক্লিক করে গোপন তথ্য দিতে বলা হলে সেটিকে প্রতারণার অংশ হিসেবে বিবেচনা করতে হবে।

ট্রাফিক এআই বা ভিডিও মামলাসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ডিএমপির ডেল্টা-৩ শাখার ০১৩২০-০৪২২০৭ ও ০১৩২০-০৪২২২৭ নম্বরে অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives