বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সারাদেশর বেসরকারি স্কুল কলেজে ম্যানেজিং কমিটি/ গভর্নিং বডির নির্বাচনের দাবি অভিভাবকদের এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ জোটের আহ্বায়ক কমিটি ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা আদভিকার শুভ জন্মদিন মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় বিসিআরএসের তীব্র নিন্দা দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত এসডিজি বাস্তবায়নে গতি বাড়িয়ে দারিদ্র্য ও বৈষম্য অবসানে সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি শিক্ষায় বৈষম্য নিরসন প্রত্যাশী জোট গঠনের লক্ষ্যে আলোচনা সভা ‘জনগণের সেবা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’-দীপেন দেওয়ান

ভাটারায় ২০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৮

নিজস্ব প্রতিনিধি / ১২৮ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

ভাটারায় ২০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৮

রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে ২০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় আট সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন সোহেল (৪২), রিপন (৪৫), রাব্বি (২৮), সায়েদ (২৫), মারুফ (৩০), আশিক (২২), সোহেল (৩৬) ও জামাল (৫২)।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ জুন ভাটারা থানার একটি এলাকার গেটের সামনে থেকে আল-আমিন নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভাটারা থানায় মামলা দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ।

মামলার তদন্তে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ জুন, ২৮ জুন ও ১ জুলাই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে সোহেল (৪২), রিপন (৪৫), রাব্বি (২৮) ও সায়েদকে (২৫) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই ৯টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারদের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত অব্যাহত রেখে সোমবার (২০ জুলাই) রাজধানী ও দেশের বিভিন্ন এলাকায় আরও অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মারুফ (৩০), আশিক (২২), সোহেল (৩৬) ও জামালকে (৫২) গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে আরও ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তারা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে ভাটারাসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে আসছিল।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives