বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সারাদেশর বেসরকারি স্কুল কলেজে ম্যানেজিং কমিটি/ গভর্নিং বডির নির্বাচনের দাবি অভিভাবকদের এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ জোটের আহ্বায়ক কমিটি ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা আদভিকার শুভ জন্মদিন মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় বিসিআরএসের তীব্র নিন্দা দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত এসডিজি বাস্তবায়নে গতি বাড়িয়ে দারিদ্র্য ও বৈষম্য অবসানে সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি শিক্ষায় বৈষম্য নিরসন প্রত্যাশী জোট গঠনের লক্ষ্যে আলোচনা সভা ‘জনগণের সেবা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’-দীপেন দেওয়ান

জ্বালানি তেলের সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

নিজস্ব প্রতিনিধি / ১৩৫ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

জ্বালানি তেলের সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় রাজশাহী নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের ভিড় বেড়েছে। মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার পর থেকে কয়েকটি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল সংগ্রহ করতে দেখা যায়। অনেকেই জারকিন নিয়েও তেল কিনতে আসেন।

তবে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছে রাজশাহী জেলা প্রশাসন ও রাজশাহী ফিলিং স্টেশন মালিক সমিতি। এ বিষয়ে জেলা প্রশাসন সামাজিক যোগাযোগমাধ্যমে জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করে গুজবে কান না দিয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল কেনার আহ্বান জানিয়েছে।

নগরীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে রাত ৮টার দিকে হঠাৎ মোটরসাইকেলের চাপ বেড়ে যাওয়ায় কয়েকটি পাম্পে দীর্ঘ সারির সৃষ্টি হয়।

তেল নিতে আসা কয়েকজন মোটরসাইকেল চালক জানান, ফেসবুকে জ্বালানি তেলের সংকট এবং বিভিন্ন ফিলিং স্টেশনে ভিড়ের ছবি দেখে তারা আগেভাগেই বেশি পরিমাণে তেল কিনতে এসেছেন। তাদের আশঙ্কা ছিল, পরে হয়তো তেল পাওয়া কঠিন হয়ে যেতে পারে।

অন্যদিকে, অনেকের মতে, ফিলিং স্টেশনের সামনে অস্বাভাবিক ভিড় দেখেই আরও মানুষ প্রয়োজনের অতিরিক্ত তেল কিনতে আসছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী জেলায় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক। গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় বা মজুদ না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি বা মজুদদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রাজশাহী ফিলিং স্টেশন মালিক সমিতির সভাপতি মমিনুল হক বলেন, রাত ৮টার পর হঠাৎ গ্রাহকের চাপ বেড়ে যায়। তবে রাজশাহীতে জ্বালানি তেলের কোনো সংকট নেই। পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং মঙ্গলবারও বিভিন্ন পাম্পে তেলের ট্যাংকার পৌঁছেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives