বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সারাদেশর বেসরকারি স্কুল কলেজে ম্যানেজিং কমিটি/ গভর্নিং বডির নির্বাচনের দাবি অভিভাবকদের এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ জোটের আহ্বায়ক কমিটি ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা আদভিকার শুভ জন্মদিন মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় বিসিআরএসের তীব্র নিন্দা দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত এসডিজি বাস্তবায়নে গতি বাড়িয়ে দারিদ্র্য ও বৈষম্য অবসানে সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি শিক্ষায় বৈষম্য নিরসন প্রত্যাশী জোট গঠনের লক্ষ্যে আলোচনা সভা ‘জনগণের সেবা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’-দীপেন দেওয়ান

বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী জলাশয় পরিচ্ছন্ন, মশার স্প্রে, কয়েল ও ডেঙ্গু লিফলেট বিতরণ

‎ফরহাদ হোসেন / ২২৫ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

আজ ২৭ জুলাই সোমবার রাজধানীর ঢাকা মহানগর দক্ষিন যুবদল এর নিউমার্কেট থানার সদস্য সচিব কে এম চঞ্চল এর নেতৃত্বে নিউমার্কেট এলাকায় এই সচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। শতাধিক পথচারী ও রিক্সা চালকদের মাঝে এই লিফলেট, মশার স্প্রে ও কয়েল বিতরণ করা হয়।

এ সময় নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-১০ সংসদীয় আসনের এমপি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম রবি ভাইয়ের নির্দেশনায় নিউমার্কেট থানা যুবদলের বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। এরই ধারাবাহিকতা আমরা লিফলেট, মশার স্প্রে ও কয়েল বিতরন করছি।

তিনি বলেন, ঘোষিত মাসব্যাপী জলাশয় পরিষ্কার, পরিচ্ছন্ন অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আজ নিউমার্কেট থানার প্রিয়াঙ্গন মার্কেট এর পাশে এই কার্যক্রম পরিচালনা করছি। একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর গড়ে তোলাই নিউমার্কেট থানা যুবদলের লক্ষ্য।

নিউমার্কেট থানা যুবদলের আহবায়ক মিজান ব্যাপারী বলেন, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর গড়তে সকলের সচেতন হওয়া প্রয়োজন। সচেতনতাই পারে সকল প্রাকৃতিক সমস্যা গুলোর সমাধান করতে। আমাদের বাড়ির আশেপাশের জায়গায় গুলো পরিস্কার রাখি, পরিচ্ছন্ন সমাজ গড়ি।

এ সময় উপস্থিত ছিলেন, নিউমার্কেট থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো রহমান, নিউমার্কেট থানা যুবদলের যুবনেতা মোঃ শাহ আলম, মিকাইল হোসেন মিঠু, এম সোহেল, আজিম পাটয়ারী, মোঃ রহিম ও ১৮ নং ওয়ার্ড যুবদল পূর্বের বিপ্লবী সদস্য সচিব মোঃ শাহাদাত হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সোহেল রানা, সদস্য মোঃ শাহআলম এবং ১৮ নং ওয়ার্ড পশ্চিমের আহবায়ক মোঃ ইফতেখার আহমেদ, বিপ্লবী সদস্য সচিব ইসমাইল হোসেন মনা, যুগ্ম আহবায়ক মোঃ হানিফ উদ্দিন জনি, যুগ্ম আহবায়ক চায়না সুমন, যুগ্ম আহবায়ক মাহাবুব হোসেন, সাইন্সল্যাব ইউনিট যুবদলের আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন, সদস্য সচিব মোঃ আলামিন। এলিফেন্ড রোড ইউনিট যুবদলের আহবায়ক মোঃ সবুজ, বিপ্লবী সদস্য সচিব মোঃ মহাশিন, যুগ্ম আহবায়ক মোঃ আলামিন, আইডিয়াল ইউনিট যুবদলের আহবায়ক মোহাম্মদ এনামুল, সদস্য মোঃ ফোরকান, মোঃ সাইফুল ইসলাম, নিউমার্কেট কমপ্লেক্স ইউনিটের আহ্বায়ক সুমন খলিফা, বিপ্লবী সদস্য সচিব মোহাম্মদ জামাল হোসেন।

এছাড়াও নিউমার্কেট থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আসিফুল হক আসিফ, যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ সুমন মিয়া, ১৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন। নিউমার্কেট থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা সহ যুবদলের থানা, ওয়ার্ড ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives