সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পূর্ব নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মনির হোসেন সজিব “বন্যার্তদের পাশে দাঁড়াতে বিসিআরএসের আহ্বান” বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পীকার,সাবেক অস্থায়ী রাষ্ট্রপতির মৃত্যুতে প্যালেস্টাইন প্রত্যাগত মুক্তিযোদ্ধা সংসদ এর শোক জ্ঞাপন নাটোরে নবজাতকের মৃত্যুর পর হাসপাতালে ভাঙচুর, চিকিৎসকের ওপর হামলা কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে রাষ্ট্রীয় শোক টান পড়ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারে! আমরা নরওয়েকে বিশ্ব মানচিত্রে তুলে ধরেছি’ নিউইয়র্ক ‌ হ্যামস্টীড‌ লেক স্টেট পা‌র্কে তিরা‌শিয়ান‌ গ্রুপ সা‌র্কেল-‌নিউইয়‌র্ক “৮৩ ‘৮৫ এর বা‌র্ষিক বন‌ভোজন জমির উদ্দিন সরকারের মৃত্যু : প্রজ্ঞাবান রাজনীতিকের বিদায়  এম. গোলাম মোস্তফা ভুইয়া।। জমিরউদ্দিন সরকারের মৃত্যু কালের সমাপ্তি : বাংলাদেশ ন্যাপ

লক্ষ্মীপুরে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি ঃ / ১২০ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

লক্ষ্মীপুরের মান্দারীতে বিএনপির নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সোমবার (২৫ মে) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির ব্যানারে মান্দারী বাজারে এ কর্মসূচি পালিত হয়। বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক ও মান্দারী বাজার সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্যসচিব আনোয়ার হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান লিটন, মান্দারী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ।

চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন বলেন, গত ১৭ বছর জামায়াতে ইসলামীর ভূমিকা কী ছিল জনগণ তা জানে। ১৯৮৬ সালে জাতীয় বেইমান হিসেবে আখ্যায়িত করে এরশাদকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। আপনারা তলেতলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছেন। সেই ধরনের কর্মকাণ্ড আমরা দেখতে পারছি। ভুল বোঝাবুঝি হতেই পারে। আমরা আলোচনায় বসতে চেয়েছি, কিন্তু আপনার না বসে, হুমকি দিচ্ছেন, অহমিকা দেখাচ্ছেন। হুংকার দিয়ে, অহমিকা দিয়ে, আজেবাজে লেখালেখি করে ধূম্রজাল সৃষ্টি করবেন না। বিএনপি এখন অনেক সজাগ, সচেতন এবং স্বয়ংসম্পূর্ণ দল। ধৈর্য ধরার শক্তি আমাদের আছে। আপনারা এই ধৈর্যকে দুর্বলতা মনে করবেন না। আক্তার মেম্বারকে মারধরসহ আমাদের যে পোস্টার-ব্যানার ছেঁড়া হয়েছে তার প্রতিবাদ জানাই।

এর আগে, হামলার অভিযোগ এনে দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম খাঁন। সংবাদ সম্মেলনে জানানো হয়, রবিবার (২৪ মে) পরিবহন শ্রমিক দলের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও মান্দারী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আক্তার হোসেন জামায়াত নেতা সুমনের প্রায় ৬০টি শুভেচ্ছা পেস্টুন কেটে ফেলেন। এর জের ধরে রাতে মান্দারী বাজারে উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা বাজারে মিছিল করে। সেখান থেকে গিয়ে সুমনের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও তাকে মারধর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives