মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকসই নগর গড়তে বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা ও নদী রক্ষার তাগিদ প্রকৌশলীদের ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার। মতলব দক্ষিণ ৫০ শয্যা হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় রোগী ডিএমপির কোতোয়ালি থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে,এম রবিউল ইসলাম। নরসিংদীতে পরিচ্ছন্নতাকর্মী ববি হত্যার নিন্দা ও শাস্তির দাবি মহিলা পরিষদের হরিদাস চন্দ্রকে গ্রেপ্তারের নিন্দা ও মুক্তির দাবি ঐক্য পরিষদের নিশ্চিদ্র নিরাপত্তায় শুরু হবে ৯ দিনব্যাপী রথযাত্রা মহোৎসব, চলছে বর্ণাঢ্য প্রস্তুতি ! পূর্ব নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মনির হোসেন সজিব “বন্যার্তদের পাশে দাঁড়াতে বিসিআরএসের আহ্বান” বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পীকার,সাবেক অস্থায়ী রাষ্ট্রপতির মৃত্যুতে প্যালেস্টাইন প্রত্যাগত মুক্তিযোদ্ধা সংসদ এর শোক জ্ঞাপন

রাঙামাটিতে কাম্ভে গোজা গোষ্ঠীর ‘সিঝি ধর্মীয় পুণ্যখলা’ অনুষ্ঠিত

​রাঙ্গামাটি : ছন্দ সেন চাকমা / ১২৭ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

​রাঙামাটি শহরের তবলছড়ি আনন্দ বিহার প্রাঙ্গণে আজ বুধবার (২৭ মে) অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কাম্ভে গোজা গোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘সিঝি ধর্মীয় পুণ্যখলা-২০২৬’। হাম্ভে হোজা গ্রুপের রাঙামাত্যের কাম্ভে গোজা গোষ্ঠীর চিনেচিনি, কোচপাপি ও আলুলোদুলুলো অবাত্তেই পত্তমহেবর এগত্তরি-এর সম্মিলিত উদ্যোগে দিনব্যাপী এই পুণ্যময় উৎসবের আয়োজন করা হয়।
​উৎসবের প্রথম পর্বের অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সুখেশ্বর চাকমা (পল্টু), শুভ্র জ্যোতি চাকমা ও নির্মল চন্দ্র চাকমা। অনুষ্ঠানের শুরুতে সমবেত পুণ্যার্থীদের পক্ষে পঞ্চশীল প্রার্থনা করেন নবেল চাকমা (সোনা মনি)। এরপর কাম্ভে গোজা গোষ্ঠীর ঐতিহ্য ও এই আয়োজনের গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য প্রদান করেন রতন জ্যোতি চাকমা।
​অনুষ্ঠানে পুণ্যার্থীদের ভাবনা, পঞ্চশীল প্রদান ও বুদ্ধমূর্তিসহ যাবতীয় দানীয় সামগ্রী উৎসর্গ করে দেন তবলছড়ি আনন্দ বিহারের আবাসিক উপাধ্যক্ষ শ্রীমৎ ধর্মেশ্বর স্থবির। এরপর উপস্থিত পুণ্যার্থীদের উদ্দেশ্যে মূল্যবান ধর্মদেশনা প্রদান করেন পরম পূজনীয় শ্রীমৎ শুভদর্শী মহাস্থবির ও শ্রীমৎ পন্থক মহাস্থবির মহোদয়। তাঁদের অমৃতময় ধর্মদেশনা শ্রবণ এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে উৎসবের প্রথম পর্বের সমাপ্তি ঘটে।

উৎসবের দ্বিতীয় পর্বের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজয় কেতন চাকমার সভাপতিত্বে এই পর্বে কাম্ভে গোজা বংশের বিভিন্ন শাখার (গুত্তি) প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এর মধ্যে নাদেঙ্গ্যে গোষ্ঠী থেকে শ্রী অনুপ্রভা চাকমা, অংগ্য গোষ্ঠী থেকে শ্রী কল্যাণ মিত্র চাকমা এবং দ্যায়া গোষ্ঠী থেকে শ্রী জওহুর লাল চাকমা নিজ নিজ গোষ্ঠীর ঐতিহ্য ও পারস্পরিক মেলবন্ধনের ওপর আলোকপাত করে বক্তব্য প্রদান করেন।
​পরবর্তীতে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় অংশ নেন অমিত কান্তি চাকমা, বিক্রম চাকমা, রিপ রিপ চাকমা, দুকুল মনি চাকমা ও অজান্তা চাকমা প্রমুখ। বক্তারা বংশের ঐক্য রক্ষা, সামাজিক উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিজস্ব সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্য পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
​ঐতিহ্যবাহী এই আয়োজনকে কেন্দ্র করে সকালের নাস্তা ও দুপুরে ঐতিহ্যবাহী খাবারের সুব্যবস্থা করা হয়েছিল। দূর-দূরান্ত থেকে আসা কাম্ভে গোজা বংশের শত শত পুণ্যার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মিলনোৎসবের মধ্য দিয়ে বিকেলে দিনব্যাপী এই উৎসবের সফল সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives