বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর শোকসংবাদ: নাটোর হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টি শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম আব্দুল মান্নানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026 মানবাধিকার সংস্থায় অভিযোগ, তদন্তে ঝিনাইগাতীতে চেয়ারম্যান মইনুর রশীদ চৌধুরী প্রজাস্বত্ব আইন ও ঋণ সালিশী বোর্ডের স্থপতি শেরেবাংলা এ.কে.ফজলুল হকের ভূমিকা তুলে ধরল বরিশাল বিভাগ সমিতি,ঢাকা চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতন অথবা সরকারি ২০তম গ্রেডের সমান মজুরি দিতে হবে পোশাক শ্রমিকদের : বজলুর রহমান বাবলু ব্রাহ্ম স্কুল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১৮৫৮-২০০৫),জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস ও ঐতিহ্য সব স্কুল কলেজের গভর্নিং বডি/ ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধ করা গভীর ষড়যন্ত্রের ফল- অভিভাবক ঐক্য ফোরাম খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

ঘোষিত বাজেটে পে-স্কেল বরাদ্দ রাখায় সরকারকে ধন্যবাদ জানান বাংলাদেশ চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি

নিজস্ব প্রতিনিধিঃ / ১৯১ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

২০২৬-২০২৭ অর্থ বাজেটে,নবম পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বেসিকের ১০০% কার্যকরে দাবীতে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি আলোচনা সভা অনুষ্ঠিত।

অবিলম্বে জাতীয় নবম পেস্কেলের গেজেট প্রকাশ এবং বেসিক (মূল বেতন) ১০০% কার্যকরের দাবিতে আজ ১১ জুন ২০২৬ (বৃহস্পতিবার) বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি (১৭-২০ গ্রেডভুক্ত) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দেশের বর্তমান বাজার পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে বলেন, দীর্ঘ ১১ বছর যাবৎ নিম্ন আয়ের কর্মচারীদের বেতন না বাড়ায় বর্তমানে সবচেয়ে অবহেলিত ও কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। বর্তমান বেতন কাঠামো দিয়ে পরিবারের মৌলিক চাহিদা পূরণ করা অসম্ভব হয়ে পড়েছে। এই অবস্থায় বৈষম্য দূর করতে এবং নিম্নআয়ের কর্মচারীদের স্বস্তি দিতে অবিলম্বে জাতীয় নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করা এখন সময়ের দাবি।

সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যেন দ্রুত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করা হয় এবং একই সাথে আমাদের মূল বেতন (বেসিক) ১০০% কার্যকর করা হয়। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হতে পারে বলেও সভায় ইঙ্গিত দেওয়া হয়।

সভায় বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন দফতর ও পরিদফতরের প্রতিনিধি এবং সাধারণ কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উক্ত সভায় সভাপতি মোঃ আজিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মোঃ মোজাফ্ফর হোসেন বাবুল, সহ-সভাপতি মোঃ রমিজ, মোঃ মুনছুর আলী, হুমায়ুন কবির, মোঃ হেলাল উদ্দিন, আবুল হাশেম শান্তি, অজিউল্লাহ, কামাল মল্লিক, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মনিরুল ইসলাম, মোঃ মোজাম্মেল হক, মোঃ রিপন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আক্কাস, শিপন মিয়া, মোঃ মনির হোসেন, আব্দুর রব, মোঃ সেলিম, মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, মোঃ মামুন মোল্লা, মোঃ মাহবুব হোসেন সিকদার, মোঃ শাহ আলম, রুহুল কুদ্দুছ, শামীম ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মিন্টু, মোঃ তোফাজ্জল হোসেন নাজির, মোঃ আলাউদ্দিন, মোঃ সজিব মোঃ মোয়াজ্জেম হোসেন, আবুল হাসেম, আবুল কাশেম, মনোহর আলী, অর্থ সম্পাদক মোঃ জাকির হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল লিটন, মোঃ সেলিম, প্রচর সম্পাদক মোঃ লিটন, মোঃ রিয়াদ, সোহানুজ্জামান তুহিন, মহিলা বিষয়ক সম্পাদক মীনা আক্তার, নাসরিন আক্তার, কার্যকরী সদস্য মোঃ শিপন-২, আঈনুল ইসলাম, ওবায়দুর রহমান, মোঃ রমজান আলী রনিসহ শতাধিক উপস্থিত নেতৃবৃন্দ এই হামলার তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে নবম পে স্কেল প্রজ্ঞাপন কার্যকরের দাবিতে বক্তব্য রাখেন।

বাজেট পে-স্কেল ধাপে ধাপে না দিয়ে শতভাগ একবারে দেওয়ার দাবী জানান। অনেক কর্মচারী ২৬-২৭ এ এলপিআর এ যাবেন তাদের কথা চিন্তা করে ১লা জুলাই থেকেই ১০০% দেওয়ার জন্য অনুরোধ জানান এবং সকল অফিস থেকে সরকারকে ধন্যবাদ জ্ঞাপনের সিদ্ধান্ত গ্রহন করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives