বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে: কবির চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় বিষয়ক সভা  আগামি বছরের মধ্যে বসিলা ও রায়েরবাজারে আলাদা থানা চালু করা হবে : ববি হাজ্জাজ নিউইয়র্কে জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ারের অভিষেক স্বাধীনতা বিরোধী ও মৌলবাদের উত্থান রোধ করতে হবে জ্বালানি সংকট মোকাবিলায় স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার যশোরে পুলিশ শহীদ স্মৃতিস্তম্ভ ধ্বংস নয়, সংস্কার করা হবে : জেলা পুলিশ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

রাঙ্গামাটিতে পাহাড় ধসের ঝুঁকি মোকাবেলায় মাইকিং ও সতর্কবার্তা

​রাঙ্গামাটি : ছন্দ সেন চাকমা / ১০৩ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

রাঙ্গামাটিতে টানা অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা বেড়ে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ মাইকিং কার্যক্রম চালানো হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনায় রোববার দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পৌরসভার ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভেদভেদি পশ্চিম মুসলিম পাড়া, শিমুলতলী ও রুপনগর এলাকায় এ সচেতনতামূলক প্রচার চালানো হয়। অতিবৃষ্টির কারণে পাহাড়ের পাদদেশে বসবাসরত মানুষের জানমালের ঝুঁকি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের যৌথ দল মাঠে কাজ করে।
মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের পাহাড়ের পাদদেশে বসবাস না করার জন্য সতর্ক করা হয়। বিশেষ করে ভারী বর্ষণের সময় দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বারবার আহ্বান জানানো হয়েছে।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকতে হবে এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলতে হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্যোগ মোকাবিলায় তারা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives