বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর শোকসংবাদ: নাটোর হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টি শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম আব্দুল মান্নানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026 মানবাধিকার সংস্থায় অভিযোগ, তদন্তে ঝিনাইগাতীতে চেয়ারম্যান মইনুর রশীদ চৌধুরী প্রজাস্বত্ব আইন ও ঋণ সালিশী বোর্ডের স্থপতি শেরেবাংলা এ.কে.ফজলুল হকের ভূমিকা তুলে ধরল বরিশাল বিভাগ সমিতি,ঢাকা চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতন অথবা সরকারি ২০তম গ্রেডের সমান মজুরি দিতে হবে পোশাক শ্রমিকদের : বজলুর রহমান বাবলু ব্রাহ্ম স্কুল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১৮৫৮-২০০৫),জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস ও ঐতিহ্য

রাঙ্গামাটিতে নিখোঁজের দুই দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি | ছন্দ সেন চাকমা / ১৫৮ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

​রাঙ্গামাটির রিজার্ভ মুখ এলাকায় শহীদ মিনার সংলগ্ন হ্রদের পানিতে ভেসে ওঠা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। আজ রোববার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত ওই গৃহবধূর নাম মুক্তা বড়ুয়া (২৮)। তিনি পশ্চিম রাউজান এলাকার মৃত স্বপন বড়ুয়ার মেয়ে। তিনি রাঙ্গামাটির তবলছড়ির বিজিবি রোড এলাকায় স্বামী অভিজিৎ বড়ুয়ার সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৯ জুন) থেকে মুক্তা বড়ুয়া নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পেয়ে গতকাল শনিবার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ সকাল পৌনে ১০টার দিকে স্থানীয়রা শহীদ মিনার সংলগ্ন রিজার্ভ মুখ এলাকায় পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

​খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার স্টেশনের লিডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি আইনি প্রক্রিয়ার জন্য কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছিল। এখন ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives