শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল ভিসা দিয়ে ১ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন সিলেটে বিশ^কাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন ! শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের সিন্ডিকেটের বিতর্কিত ব্যক্তিরাই (প্রেস মালিক) ২০২৭ শিক্ষা বর্ষের বই মুদ্রণ কাজ নিয়ন্ত্রণের ফলে প্রায় ৪০০ কোটির বেশি খরচ হবে! সংগ্রামী শ্রমিকনেতা বাদশা মিয়ার সংক্ষিপ্ত জীবনী ও পারিবারিক পরিচিতি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বিশেষ কমিটি গঠন না করার দাবি-অবিভাবক ঐক্য ফোরম জয়পুরহাটের আক্কেলপুরে ২০০ পিস ট্যাপেন্টাডলসহ ফার্মেসি ব্যবসায়ী গ্রেফতার ! দিন দিন বেড়েই চলেছে মাদক কারবারী, সেই সাথে বাড়ছে মাদক সেবন কারী। ফ্যাসিবাদমুক্ত করার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন স্মারকলিপি ! এমপির হস্তক্ষেপে মেঘনায় বিদ্যুৎ সরবরাহ বেড়ে ৯ মেগাওয়াট, কমেছে লোডশেডিং বইয়ের পাতা থেকে এবার প্রকৃতির অরণ্যে !

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বিশেষ কমিটি গঠন না করার দাবি-অবিভাবক ঐক্য ফোরম

নিজস্ব প্রতিনিধিঃ / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা শহরের স্বনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর একটি স্বার্থন্বেষী মহল বিভিন্ন কায়দায় বারে বারে একই ব্যক্তিদের নিয়ে এডহক কমিটি গঠন করে পরিচালনা করে আসছেন।

অন্তর্বর্তী সরকারের আমল থেকেই একই ব্যক্তি সভাপতি ও অভিভাবক প্রতিনিধি মনোনীত হয়ে সরকারি কোন সিদ্ধান্তই বাস্তবায়ন করছে না। উপরোক্ত এডহক কমিটির সভাপতি ও সদস্যরা শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক জারিকরা শিক্ষকদের কোচিং বানিজ্য বন্ধ করার নীতিমালা, শিক্ষার্থীর টিউশন ফি নীতিমালা, শিক্ষার্থীর ভর্তি নীতিমালা, আয় ব্যয়ের নীতিমালা সহ সরকারি কোন নীতিমালাই এরা আমলে নিচ্ছেন না বরং বিভিন্ন খাত সৃষ্টি করে স্কুলের ফান্ড অনৈতিক ভাবে উজাড় করে দিচ্ছেন।

গত ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করায় গনতান্ত্রিক কার্যক্রম তৃনমুল পর্যায়ে প্রতিষ্ঠিত হচ্ছে। দেশে এখন গনতান্ত্রিক সরকার। কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নি।সামরিক সরকার বা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় নাই। উদ্ভুত কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি যে ঢাকা শহরের কেন্দ্র বিন্দু মতিঝিলে অবস্থিত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বিশেষ কমিটি গঠন করার প্রোয়জনিতা আছে।

গভর্নিং বডির নির্বাচনের জন্য ইতিমধ্যেই ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। জেলা প্রশাসক মহোদয় উদ্যোগ নিলেই জেলা প্রশাসনের জনবল দিয়ে ১৫ দিনের মধ্যেই গভর্নিং বডির নির্বাচন আয়োজন করা সম্ভব। কিন্তু নির্বাচনের আয়োজন না করে একটি গোষ্ঠী ক্ষমতা আঁকড়ে ধরে এডহক কমিটির আহবায়ক ও সদস্যগনকে পুনর্বাসন করার জন্যই বিশেষ কমিটি গঠনের অপতৎপরতা শুরু করেছে। অভিভাবকদের পক্ষথেকে উক্ত বিশেষ কমিটি গঠনের বিরোধিতা করে দ্রুত নির্বাচন আয়োজন করার জন্য ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, শিক্ষা সচিব, শিক্ষা মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি। বিনীত- বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু সভাপতি অভিভাবক ঐক্য ফোরাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives