বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিগারেট কোম্পানির কাছ থেকে বৃক্ষসহ কোনো ধরনের সহযোগিতা গ্রহণ না করার আহ্বা বাংলাদেশ তামাক বিরোধী জোটের মিরপুরে ৫০ বছরের ঐতিহ্যবাহী রাড্ডা স্বাস্থ্য কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ১ অক্টোবর চীন বিপ্লবের ৭৭তম বার্ষিকী : চীন-বাংলাদেশ মৈত্রী সু-সংহত হোক বিশ্ব নদী দিবস: নদী অধিকার ও পানির ন্যায্য বণ্টনে সম্মিলিত উদ্যোগের আহ্বান নোঙর ট্রাস্টের সৌদি আরবে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে বিটুবি নেটওয়ার্কিং ও সেমিনার অনুষ্ঠিত জলমহল দখলের চেষ্টা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ইটনায় মানববন্ধন মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য ও সমাজসেবক সুশীল সাহা সম্বর্ধিত জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী
/ জাতীয়
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’ মানবিক read more
রাঙামাটিতে পুলিশের অভিযানে মাদকসেবীসহ ১৬ জন আটক জেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবীসহ ১৬ জনকে আটক করা হয়েছে। আজ সোমবার রাঙামাটি শহরের রিজার্ভ বাজার, শহীদ মিনার, মাঝের বস্তি ও তবলছড়ি এলাকায়
বেগম খালেদা জিয়ার জীবনাবসান ঘটেছে, কিন্তু পরাজয় বরণ করেননি: রিজভী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও পরাজিত হননি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ । আজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সড়ক ও বাঁধ ভাঙন রোধে পরিবেশবান্ধব বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের
জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার রক্ষায় খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণী নিশ্চিতের আহ্বান অতিরিক্ত চিনি, সোডিয়াম (লবণ) ও স্যাচুরেটেড ফ্যাটসমৃদ্ধ অতিপ্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাদ্যের ক্রমবর্ধমান ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্বক ঝুঁকি তৈরি করছে।
বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আদিবাসী নারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু; লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সমন্বয়ক ফাল্গুনী ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএলএআরডি’র উপনির্বাহী পরিচালক রওশন জাহান মনি; দ্য হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা; মানবাধিকার কর্মী ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের সদস্য দীপায়ন খীসা। উপস্থিত আদিবাসী প্রতিনিধিবৃন্দের মধ্যে মুক্ত আলোচনায় অংশ নেন বাংলাদেশ আদিবাসী ছাত্র পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক জানকী চিসিম; বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের মনিরা ত্রিপুরা; হিল উইমেন্স ফেডারেশনের শান্তিদেবী তঞ্চজ্ঞা; স্টেপসের চন্দন লাহিড়ী, বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা ও লিগ্যাল এইড অফিসার সিনো মে মারমা।  উক্ত মতবিনিময় সভায় উইমেন্স ফেডারেশন, গারো ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের  প্রতিনিধিসহ বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর কমিটির নেত্রীবৃন্দ, সম্পাদকমন্ডলী, কর্মকর্তাগণ সহ প্রায় আশি  জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের  লিগ্যাল এইড অফিসার সিননোমে মারমা (সিনো)।   অনুষ্ঠানের শুরুতে ত্রিপুরা আদিবাসীদের কাথারক নৃত্য পরিবেশন করেন রেনি ত্রিপুরা,প্রহেলিকা ত্রিপুরা এবং ধীরা ত্রিপুরা। লিখিত বক্তব্যে বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সমস্বয়ক ফাল্গুনী ত্রিপুরা বলেন, আদিবাসীদের যে বর্ণিল ছবি গণমাধ্যমে প্রকাশিত হয় এর পিছনে থাকা নারীদের সংগ্রামী জীবনের দিকটি উপস্থাপিত হয়না। প্রায়ই ভ’মি দখলকে কেন্দ্র করে তৈরি হওয়া বিভিন্ন অরাজকতায় আদিবাসী নারীরা প্রধান টার্গেট হয়ে থাকে। তিনি এসময় আদিবাসী নারীদের ভূমি ও সম্পত্তির অধিকার, সহিংসতা, বিচারপ্রাপ্তির সীমাবদ্ধতা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি আদিবাসী নারীদের বৈষম্য দূর করতে নারী অধিকার, আদিবাসী অধিকার, ভূমি অধিকার ও ন্যায়বিচার প্রাপ্তি এই চারটি বিষয়কে সমন্বিতভাবে বিবেচনা করার ওপর গুরুত্বারোপ করেন । একইসঙ্গে সহিংসতা প্রতিরোধ, ক্ষতিপূরণ ও আইনি সহায়তা, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন, ভূমি কমিশন, মাতৃভাষায় শিক্ষা এবং রাষ্ট্রীয় নীতি ও উন্নয়ন পরিকল্পনায় আদিবাসী নারীদের অংশগ্রহণ নিশ্চিতসহ ১১ দফা দাবি উপস্থাপন করেন। মুক্ত আলোচনায় বক্তারা বলেন আদিবাসীদের সংস্কৃতির ধারক বলা হয়। তবে ক্রমশই আমাদের বিভিন্ন শ্রেনী গোষ্ঠীর পরিসর ছোট হয়ে আসছে। আন্ত: যোগাযোগ কমে আসছে। গারো অধিবাসী অদ্ধুষিত এলাকায় গারো নারীরা নিরাপদ নয়; মব সহিংসতা ঘটলেও প্রতিরোধের উপায় নেই। গণমাধ্যমে আদিবাসীদের বিচ্ছিন্নতাবাদী হিসেবে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়। আদিবাসী কোন নারী ধর্ষণের শিকার হওয়ার পর থানায় মামলা করতে গেলে হয়রানির শিকার হতে হয় বিচারহীনতার সংস্কৃতির কারণে।এটি পরিবর্তিত না হলে আদিবাসী সহ কোন নারীই বিচার পাবেনা। তারা এসময় প্রান্তিক আদিবাসী নারীদের নিয়ে কাজ করার পাশাপাশি  ঢাকা শহরে থাকা আদিবাসী নারীদের জন্য কাজ করার আহ্বান জানান। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে পরষ্পরের যোগাযোগ কে কিভাবে একসূত্রে বাধা যায় সেবিষয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। মুক্ত আলোচনা শেষে বিশেষ অতিথির বক্তব্যে এএলএআরডি’র উপনির্বাহী পরিচালক রওশন জাহান মনি বলেন, জাতিগতভাবে আমরা আস্থার সংকটে ভুগছি। আদিবাসী জনগোষ্ঠীর অধিকার বাস্তবায়নের জন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে। দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা বলেন, আদিবাসীদের অধিকারের প্রশ্নে কাজ করা অনেকের মধ্যে এখনো বৈষম্যমূলক পক্ষপাত দেখা যায়। জাতিসংঘ আদিবাসী দিবস ঘোষণা করেছে ঠিকই তবে আদিবাসীদের প্রান্তিক হিসেবেই চিহ্নিত করে। আদিবাসী ইস্যূতে রাষ্ট্রের যে অনীহা দেখা যায় সেটি প্রতিটি শাসনামলেই রয়েছে। ক্ষমতায় আসার আগে আদিবাসীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবে প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়না। বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ভাষার কোন স্বীকৃতি নেই। মানবাধিকার কর্মী ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের সদস্য দীপায়ন খীসা বলেন, উচ্চপদে নারীর সংখ্যা বৃদ্ধি পেলেই নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পেয়েছে এটি বলা যাবেনা। একটি নারীবিরোধী সংস্কৃতির মধ্যে বসবাস করছি। সভাপতির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের ডা. ফওজিয়া মোসলেম বলেন, এবারের বিশ^ আদিবাসী প্রতিপাদ্যে আদিবাসি জ্ঞানকে গুরুত্ব দেয়া হচ্ছে তবে এটিকে সম্মান করা হচ্ছেনা। যুগ যুগ ধরে অসমতার জন্য আন্দোলনের যে চাকা চলছিলো তাকে ঘুরিয়ে দেয়ার চেষ্টা চলছে, অস্তিত্ব রক্ষা ও অগ্রসর হওয়ার এই দুইটি বিষয়ে আমাদের একসাথে সংগ্রাম করতে হচ্ছে। নানামুখী পরিবর্তনের প্রেক্ষিতে আদিবাসী আন্দোলনকে  এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি আলাদা আলাদাভাবে ইস্যূভিত্তিক আলোচনার উপরও গুরুত্বারোপ করেন।
বেসরকারী খাতে জ্বালানি : জাতীয় স্বার্থকে গুরুত্ব দিতে হবে জ্বালানি তেল আমদানি, বিপণন ও সরবরাহ ব্যবস্থায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি খাতকে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ ক্ষেত্রে সরকারের যুক্তি

Archives