রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২ পুরান ঢাকায় মাদ্রাসায় ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর উদ্যোগে মানবিক কার্যক্রমের উদ্বোধন বরগুনার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ এর ইন্তেকাল  হত্যা, নিখোঁজ ও সহিংসতার বিষয়ে সরকারের জবাবদিহিতা দৃশ্যমান করো; শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত কর-সামাজিক প্রতিরোধ কমিটি সার ডিলারশিপ আবেদনের চূড়ান্ত তালিকায় একজন খুনী আসামীর নাম থাকা নিয়ে এলাকাবাসীর উদ্বেগ
/ সারাদেশ
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ । আজ read more
বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আদিবাসী নারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু; লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সমন্বয়ক ফাল্গুনী ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএলএআরডি’র উপনির্বাহী পরিচালক রওশন জাহান মনি; দ্য হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা; মানবাধিকার কর্মী ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের সদস্য দীপায়ন খীসা। উপস্থিত আদিবাসী প্রতিনিধিবৃন্দের মধ্যে মুক্ত আলোচনায় অংশ নেন বাংলাদেশ আদিবাসী ছাত্র পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক জানকী চিসিম; বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের মনিরা ত্রিপুরা; হিল উইমেন্স ফেডারেশনের শান্তিদেবী তঞ্চজ্ঞা; স্টেপসের চন্দন লাহিড়ী, বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা ও লিগ্যাল এইড অফিসার সিনো মে মারমা।  উক্ত মতবিনিময় সভায় উইমেন্স ফেডারেশন, গারো ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের  প্রতিনিধিসহ বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর কমিটির নেত্রীবৃন্দ, সম্পাদকমন্ডলী, কর্মকর্তাগণ সহ প্রায় আশি  জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের  লিগ্যাল এইড অফিসার সিননোমে মারমা (সিনো)।   অনুষ্ঠানের শুরুতে ত্রিপুরা আদিবাসীদের কাথারক নৃত্য পরিবেশন করেন রেনি ত্রিপুরা,প্রহেলিকা ত্রিপুরা এবং ধীরা ত্রিপুরা। লিখিত বক্তব্যে বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সমস্বয়ক ফাল্গুনী ত্রিপুরা বলেন, আদিবাসীদের যে বর্ণিল ছবি গণমাধ্যমে প্রকাশিত হয় এর পিছনে থাকা নারীদের সংগ্রামী জীবনের দিকটি উপস্থাপিত হয়না। প্রায়ই ভ’মি দখলকে কেন্দ্র করে তৈরি হওয়া বিভিন্ন অরাজকতায় আদিবাসী নারীরা প্রধান টার্গেট হয়ে থাকে। তিনি এসময় আদিবাসী নারীদের ভূমি ও সম্পত্তির অধিকার, সহিংসতা, বিচারপ্রাপ্তির সীমাবদ্ধতা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি আদিবাসী নারীদের বৈষম্য দূর করতে নারী অধিকার, আদিবাসী অধিকার, ভূমি অধিকার ও ন্যায়বিচার প্রাপ্তি এই চারটি বিষয়কে সমন্বিতভাবে বিবেচনা করার ওপর গুরুত্বারোপ করেন । একইসঙ্গে সহিংসতা প্রতিরোধ, ক্ষতিপূরণ ও আইনি সহায়তা, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন, ভূমি কমিশন, মাতৃভাষায় শিক্ষা এবং রাষ্ট্রীয় নীতি ও উন্নয়ন পরিকল্পনায় আদিবাসী নারীদের অংশগ্রহণ নিশ্চিতসহ ১১ দফা দাবি উপস্থাপন করেন। মুক্ত আলোচনায় বক্তারা বলেন আদিবাসীদের সংস্কৃতির ধারক বলা হয়। তবে ক্রমশই আমাদের বিভিন্ন শ্রেনী গোষ্ঠীর পরিসর ছোট হয়ে আসছে। আন্ত: যোগাযোগ কমে আসছে। গারো অধিবাসী অদ্ধুষিত এলাকায় গারো নারীরা নিরাপদ নয়; মব সহিংসতা ঘটলেও প্রতিরোধের উপায় নেই। গণমাধ্যমে আদিবাসীদের বিচ্ছিন্নতাবাদী হিসেবে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়। আদিবাসী কোন নারী ধর্ষণের শিকার হওয়ার পর থানায় মামলা করতে গেলে হয়রানির শিকার হতে হয় বিচারহীনতার সংস্কৃতির কারণে।এটি পরিবর্তিত না হলে আদিবাসী সহ কোন নারীই বিচার পাবেনা। তারা এসময় প্রান্তিক আদিবাসী নারীদের নিয়ে কাজ করার পাশাপাশি  ঢাকা শহরে থাকা আদিবাসী নারীদের জন্য কাজ করার আহ্বান জানান। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে পরষ্পরের যোগাযোগ কে কিভাবে একসূত্রে বাধা যায় সেবিষয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। মুক্ত আলোচনা শেষে বিশেষ অতিথির বক্তব্যে এএলএআরডি’র উপনির্বাহী পরিচালক রওশন জাহান মনি বলেন, জাতিগতভাবে আমরা আস্থার সংকটে ভুগছি। আদিবাসী জনগোষ্ঠীর অধিকার বাস্তবায়নের জন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে। দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা বলেন, আদিবাসীদের অধিকারের প্রশ্নে কাজ করা অনেকের মধ্যে এখনো বৈষম্যমূলক পক্ষপাত দেখা যায়। জাতিসংঘ আদিবাসী দিবস ঘোষণা করেছে ঠিকই তবে আদিবাসীদের প্রান্তিক হিসেবেই চিহ্নিত করে। আদিবাসী ইস্যূতে রাষ্ট্রের যে অনীহা দেখা যায় সেটি প্রতিটি শাসনামলেই রয়েছে। ক্ষমতায় আসার আগে আদিবাসীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবে প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়না। বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ভাষার কোন স্বীকৃতি নেই। মানবাধিকার কর্মী ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের সদস্য দীপায়ন খীসা বলেন, উচ্চপদে নারীর সংখ্যা বৃদ্ধি পেলেই নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পেয়েছে এটি বলা যাবেনা। একটি নারীবিরোধী সংস্কৃতির মধ্যে বসবাস করছি। সভাপতির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের ডা. ফওজিয়া মোসলেম বলেন, এবারের বিশ^ আদিবাসী প্রতিপাদ্যে আদিবাসি জ্ঞানকে গুরুত্ব দেয়া হচ্ছে তবে এটিকে সম্মান করা হচ্ছেনা। যুগ যুগ ধরে অসমতার জন্য আন্দোলনের যে চাকা চলছিলো তাকে ঘুরিয়ে দেয়ার চেষ্টা চলছে, অস্তিত্ব রক্ষা ও অগ্রসর হওয়ার এই দুইটি বিষয়ে আমাদের একসাথে সংগ্রাম করতে হচ্ছে। নানামুখী পরিবর্তনের প্রেক্ষিতে আদিবাসী আন্দোলনকে  এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি আলাদা আলাদাভাবে ইস্যূভিত্তিক আলোচনার উপরও গুরুত্বারোপ করেন।
বেসরকারী খাতে জ্বালানি : জাতীয় স্বার্থকে গুরুত্ব দিতে হবে জ্বালানি তেল আমদানি, বিপণন ও সরবরাহ ব্যবস্থায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি খাতকে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ ক্ষেত্রে সরকারের যুক্তি
​নৈতিক অবক্ষয় রোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ বাধ্যতামূলক করার দাবি ​ দেশে সব সমস্যার মূলে রয়েছে ভয়াবহ নৈতিক অবক্ষয়। সম্পদ ও ক্ষমতার বশবর্তী হয়ে আমলা, রাজনীতিবিদ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পেশাজীবী ও
দৃশ্যমান দুর্যোগের বাইরে অদৃশ্য জলবায়ু সংকট জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য – ভয়াবহ দাবানল, আকস্মিক বন্যা, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ কিংবা খরায় ফেটে যাওয়া মাটি।
সোশ্যাল মিডিয়ার চোরাবালি ও বিভ্রান্ত তরুণ প্রজন্ম: সংকটের মনস্তাত্ত্বিক জ্যামিতি ও উত্তরণের পথ বিংশ শতাব্দীর শেষভাগে যে তথ্যপ্রযুক্তির মহাসড়ক ধরে মানবসভ্যতা এক নতুন দিগন্তে প্রবেশ করেছিল, একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে
পুরনো দামের সিগারেট বিক্রি করে রাজস্ব ফাঁকি দিচ্ছে তামাক কোম্পানি বাজেট ঘোষণার দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও দেশের তামাক কোম্পানিগুলো এখনো পুরনো দামের সিগারেট নতুন দামে বিক্রি করে সরকারের
ক্যাম্পাস টু কর্পোরেট’ প্রতিপাদ্যে ইস্টার্ন ইউনিভার্সিটিতে স্কিল অ্যান্ড এমপ্লয়েবিলিটি সামিট অনুষ্ঠিত ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ‘স্কিল অ্যান্ড এমপ্লয়েবিলিটি সামিট ২০২৬’। শনিবার (১৫ আগস্ট) আয়োজিত এ সামিটের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ও কর্পোরেট দুনিয়ার মধ্যকার দূরত্ব কমিয়ে তাদের চাকরির বাজারের জন্য আরও দক্ষ ও প্রস্তুত করে তোলা। সামিটে প্রধান অতিথি হিসেবে অনুপ্রেরণামূলক বক্তৃতা প্রদান করেন ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী (Professor Dr. Farid A. Sobhani)। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম ইকবাল আজিম ও ট্রেজারার প্রফেসর মো. শামসুল হুদা। সামিটের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের জব অফার। দেশের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা সরাসরি প্রতিষ্ঠানগুলোর বুথে গিয়ে তাদের পছন্দের পদ ও সম্ভাব্য কর্মসংস্থানের জন্য সিভি জমা দেওয়ার সুযোগ পান। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো পরবর্তীতে জমা পড়া সিভিগুলো যাচাই-বাছাই করে সম্ভাব্য শূন্যপদের জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচন করবে। সামিটের সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করে খ্যাতনামা চাকরির প্ল্যাটফর্ম স্কিল জবস। শুধু চাকরির সুযোগ নয়, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয় সামিটে।দিনব্যাপী বিভিন্ন অধিবেশনে দেশের বিভিন্ন খাতের অভিজ্ঞ কর্পোরেট পেশাজীবীরা অংশ নেন। তাঁরা শিক্ষার্থীদের সিভি লেখার কৌশল, চাকরির সাক্ষাৎকারে নিজেকে উপস্থাপন, কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব, দলগত কাজ, ক্যারিয়ার পরিকল্পনা এবং আধুনিক কর্পোরেট পরিবেশের উপযোগী পেশাগত দক্ষতা নিয়ে গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল দিকনির্দেশনা দেন। আলোচনায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করা, কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন, ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি, উদ্ভাবনী চিন্তাভাবনা, প্রবৃদ্ধিমুখী মানসিকতা, আত্মসচেতনতা ও কর্মসংস্থানযোগ্যতা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এর মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের চাহিদা ও প্রত্যাশা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভের সুযোগ পান। সমাপনী পর্বে ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আবুল বাশার খান (Dr. Abul Basher

Archives