বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে পাহাড়ধসের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক টানা বর্ষণ ও জোয়ারে হাটহাজারীতে জলাবদ্ধতা ! রিয়েল এস্টেট খাতে সংঘবদ্ধ প্রতারক চক্রের হানা ! আড়াই হাজারে পরীক্ষার হলে হোয়াটসঅ্যাপে নকল সরবরাহ কারীরা বহাল,আবার চলছে নকল সরবরাহ জাতীয় সংসদের সামনে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ৪০ বছর পর এমন ঘটনার সাক্ষী হলো ব্রাজিল বিশ্বকাপ শেষে অবসরের ইঙ্গিত দিলেন নেইমার দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত বেলিংহামের দুই মিনিটে দুই গোল, একটি শোধ করল মেক্সিকো জাল ভিসা দিয়ে ১ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

আড়াই হাজারে পরীক্ষার হলে হোয়াটসঅ্যাপে নকল সরবরাহ কারীরা বহাল,আবার চলছে নকল সরবরাহ

নিজস্ব প্রতিনিধি ঃ / ৩ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ আড়াই হাজারের ৫৫২ নম্বর রোকন উদ্দিন মোল্লা কলেজ কেন্দ্রে হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে মোবাইলে নকল সরবরাহ চলে আসছিল, বিশেষ বেঞ্চে বসিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছিল।

 

গত ০৪ জুলাই, ২০২৬ইং তারিখে ঢাকা বোর্ড থেকে পরীক্ষা কেন্দ্রে টিম গেলে তিনি প্রতিটি কক্ষে গিয়ে ছাত্র ছাত্রীদের সতর্ক করে দেন। অত্র কলেজের নকল সরবরাহের অপরাধে বাবু কলেজের ছাত্র ছাত্রীদের সরকারি সফর আলী কলেজে পরিবর্তন করে দেয়া হয়, তারপরও অধ্যক্ষ আক্তারুজ্জামান ও বাবু কলেজের অধ্যক্ষ নকল সরবরাহে ব্যস্ত রয়েছে।

 

অধ্যক্ষ আক্তারুজ্জামান স্বৈরাচার আওয়ামী লীগের ১৭ বছর স্বাধীনতা শিক্ষক পরিষদের নারায়ণগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল এবং আওয়ামী লীগের নির্বাচনে সক্রিয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করেন, তিনি মেয়র সেলিনা হায়াত আইভির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন, তার নির্বাচনী প্রচারনায় স্বক্রীয় ভূমিকা পালন করেন। জুলাই-আগস্ট গণঅভ্যূত্থান পরবর্তী সময়েও আওয়ামী লীগের কার্যক্রমের সাথে লিপ্ত রয়েছে।

 

উল্লেখ্য তিনি পূর্বে সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি এবং ছাত্র লীগের সভাপতি সহ অনেকেই নকল সরবরাহে ব্যস্ত ছিলেন। দুই বছর পূর্বে সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু এসেই দেখতে পান কেন্দ্রের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার, এডিসি শিক্ষা এবং ঢাকা বোর্ড থেকে আগত ৪ সদস্যের একটি টিম রয়েছে, অন্য দিকে নকল দেওয়ার জন্য কলেজের পিছনের বাড়ীতে ও সামনের বাসায় নকল সরবরাহের জন্য ব্যাপক আয়োজনের ব্যবস্থা ছিল। বেগতিক অবস্থা দেখে স্কুল কমিটির মিটিং থাকার পরও কলেজ গেইটে দাড়িয়ে থেকে চলে যান সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু। নকল দেওয়ার অপেক্ষায় কলেজের একটুদূরে অপেক্ষায় ছিলেন অধ্যক্ষ মোঃ আক্তারুজ্জামান, অধ্যক্ষ মোঃ আলমগীর ও বাবু কলেজের শিক্ষক মুরাদ এবং দেলোয়ারের নেতৃত্বে ৭-৮ জন। সাবেক বরখাস্তকৃত ছাত্রী ফারিয়া খন্দকার রোল ৫০০১৬৩ সহ কলেজের ৩ জন ছাত্রী জানান- গত কয়েক মাস পূর্বে কলেজের একটি মিটিংয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার সিদ্ধান্ত হয়। গ্রুপটি বাবু কলেজের প্রভাষক দেলোয়ারের নামে, রোকনউদ্দিন মোল্লা কলেজের অধ্যক্ষ মোঃ আক্তারুজ্জামান স্যার গ্রুপ খুলে দিয়েছেন। এই গ্রুপে ছাত্র-ছাত্রীরা প্রশ্ন পাওয়ার পর শিক্ষক দেলোয়ার এবং অধ্যক্ষ আক্তারুজ্জামানের মোবাইলে পাঠাতেন। সেন্টাল হাসপাতালের পাশে বসে উত্তর রেডি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে বাবুকলেজের সকল পরীক্ষার্থীদের এবং আক্তারুজ্জামান স্যারের মোবাইল চলে যেত। এই কাজের জন্য কেন্দ্র কন্টোল এবং আক্তারুজ্জামান স্যারের জন্য ৪৩১ জন ছাত্র/ছাত্রীদের থেকে ছাত্র-ছাত্রী প্রতি ২০০০/-(দুই হাজার) টাকা করে নেয়া হয়েছিল। প্রথম পরীক্ষার দিন বাবুকলেজের অধ্যক্ষ পরীক্ষার হলে রুমে রুমে গিয়ে বলে আসছেন, তোমরা মোবাইল দেখে দেখে লিখবা কোন সমস্যা নেই, এ কথা বিদায় অনুষ্ঠানে কলেজের সভাপতি মহোদয়ও বলেছিলেন। তিনি আরও বলেছিলেন, তোমরা মোবাইল দেখে দেখে লিখবা কোন সমস্যা হবে না। তোমাদের জন্য বিশেষ ব্যবস্থায় তৈরি, বাবু কলেজের ব্যাঞ্চে পরীক্ষা দিবে। এটা তো বাবু স্যারের কলেজ। বোর্ডের টিম বহু নকল ও মোবাইল পেয়ে নকল ও মোবাইল নিয়ে সরকারি সফর আলী কলেজে চলে গিয়েছিলেন। এ বিষয়ে মামলা করার সিদ্ধান্ত হয়েছিল। অধ্যক্ষ মোঃ আক্তারুজ্জামান, অধ্যক্ষ মোঃ আলমগীর, প্রভাষক দেলোয়ার, শিক্ষক মুরাদসহ সবাই আত্মগোপনে চলে গেয়েছিল। তারা আবারও বর্তমানে স্ব-স্ব কলেজে স্বক্রীয় হয়ে বিভিন্ন পরিক্ষায় নকল সরবরাহ চালাচ্ছে। স্বৈরাচার সরকারের দোসর রোকন উদ্দিন কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান কে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives