সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য ও সমাজসেবক সুশীল সাহা সম্বর্ধিত জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২ পুরান ঢাকায় মাদ্রাসায় ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর উদ্যোগে মানবিক কার্যক্রমের উদ্বোধন বরগুনার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ এর ইন্তেকাল 

ঢাকায় ১০ ও ১১ আগস্ট ‘স্টাডি ইন ইন্ডিয়া’ শিক্ষা মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে

নিজস্ব প্রতিনিধিঃ / ৯৮ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আগামী ১০ ও ১১ আগস্ট ২০২৬ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘স্টাডি ইন ইন্ডিয়া শিক্ষা মেলা’। ঢাকা ফটোগ্রাফিক ইনস্টিটিউট এর আয়োজনে রাজধানী গুলশান ওয়েস্টিন হোটেলে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় ভারতের প্রায় ১৫টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করবে। এতে বাংলাদেশি শিক্ষার্থীরা সরাসরি ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে উচ্চশিক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

মেলায় শিক্ষার্থীরা তাদের পছন্দের বিশ্ববিদ্যালয় বা কলেজে তাৎক্ষণিকভাবে আবেদন করার সুযোগ পাবেন। পাশাপাশি ১০০ শতাংশ পর্যন্ত মেধাভিত্তিক বৃত্তি পাওয়ার সুযোগও থাকবে বলে আয়োজকদের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আয়োজকদের মতে, এ শিক্ষা মেলার অন্যতম উদ্দেশ্য হলো মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সহজ করা এবং পারস্পরিক শিক্ষা ও যোগাযোগের প্রসার ঘটানো। এর মাধ্যমে বিদেশি শিক্ষার্থীদের ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হবে।

‘স্টাডি ইন ইন্ডিয়া শিক্ষা মেলা’ প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, ভর্তি প্রক্রিয়া ও বৃত্তির সুযোগ সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহ করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives