শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক সৈকতের মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন রত্নগর্ভা আছিয়া খাতুন ও বেলায়েত হোসেন এর স্মরনসভা অনুষ্ঠিত আগামী ১৫ আগস্ট উপলক্ষে সারা দেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পুলিশ নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্ব   দেশে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম বিস্তৃত করতে সব ধরনের সহযোগিতা করবে সরকার : প্রধানমন্ত্রী মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে ​সাংবাদিক সৈকতের মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ১৮তম মৃত্যুবার্ষিকী পালন : আনোয়ার জাহিদ ছিলেন কিংবদন্তি রাজনীতিক : গোলাম মোস্তফা

তারেক রহমানকে সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র অভিনন্দন

Reporter Name / ৩৪২ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংগঠনের দপ্তর সম্পাদক কামরুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই অভিনন্দন জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই বিজয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘ ১৭ বছর ধরে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হওয়ার পর চব্বিশের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এই নির্বাচন ইতোমধ্যে দেশবাসীসহ বিশ্বের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সংসদ সদস্যরা জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে দেশ ও জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives