রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২ পুরান ঢাকায় মাদ্রাসায় ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর উদ্যোগে মানবিক কার্যক্রমের উদ্বোধন বরগুনার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ এর ইন্তেকাল  হত্যা, নিখোঁজ ও সহিংসতার বিষয়ে সরকারের জবাবদিহিতা দৃশ্যমান করো; শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত কর-সামাজিক প্রতিরোধ কমিটি সার ডিলারশিপ আবেদনের চূড়ান্ত তালিকায় একজন খুনী আসামীর নাম থাকা নিয়ে এলাকাবাসীর উদ্বেগ

দিল্লির আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গেলেন ঢাকার তিন জ্যেষ্ঠ সাংবাদিক

Reporter Name / ২৮৭ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

ভারতের রাজধানী নয়া দিল্লিতে আয়োজিত দক্ষিণ এশীয় আঞ্চলিক পর্যায়ের একাধিক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে বাংলাদেশ থেকে তিন সদস্যের একটি সাংবাদিক প্রতিনিধি দল আগামীকাল ঢাকা ত্যাগ করছেন। ৬ থেকে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই সম্মেলনে যোগদানকারি প্রতিনিধি দলে রয়েছেন সার্ক জার্নালিস্ট ফোরাম (SJF) বাংলাদেশ চ্যাপ্টারের শীর্ষ নেতৃবৃন্দ। এসজেএফ( SJF) বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের অনলাইন এডিটর শিহাবুর রহমান (শিহাব) এর নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন: এসজেএফ (SJF) দৈনিক আজকের প্রভাতের বিশেষ সংবাদদাতা আসিফ হাসান নবী ও দ্য বাংলাদেশ পোস্টের সিনিয়র করেসপন্ডেন্ট আব্দুর রহমান : মহাসচিব, সার্ক জার্নালিস্ট ফোরাম সেন্ট্রাল কমিটি ।

তিন দিনের কর্মসূচি সফরকালে তারা দিল্লিতে তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন: ১. সাউথ এশিয়ান হিরোস অ্যাওয়ার্ডস: আগামী ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬:৩০ মিনিটে নিউ দিল্লির ফাইভ স্টার হোটেল ক্রাউন প্লাজা হোটেলের ওপাল বলরুমে ‘সাউথ এশিয়ান রিজন কোলাবরেশন ফাউন্ডেশন শ্রীলঙ্কা’ আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে যোগ দেবেন তারা। ২. মিডিয়া কনক্লেভ: ৭ ফেব্রুয়ারি বিকেল ৪টায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের শ্যাম লাল কলেজ (ইভিনিং) মিলনায়তনে ‘দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়ন: গণমাধ্যম ও সাংবাদিকতার ভূমিকা’ শীর্ষক একটি মিডিয়া কনক্লেভে অংশ নেবেন। এটি যৌথভাবে আয়োজন করছে কলেজের আইকিউএসি (IQAC) এবং সার্ক জার্নালিস্ট ফোরাম ইন্ডিয়া চ্যাপ্টার। ৩. আন্তর্জাতিক কনফারেন্স: সফরের শেষ দিন ৮ ফেব্রুয়ারি ভারতী বিদ্যাপীঠ এডুকেশনাল ক্যাম্পাসে ‘দক্ষিণ এশীয় দেশগুলোতে শান্তি রক্ষা ও সহযোগিতায় সাংবাদিকতার ভূমিকা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। প্রতিপাদ্য বিষয়ের ওপর বাংলাদেশের পক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করা হবে। এই সফরের মাধ্যমে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক শান্তি ও সহযোগিতার নতুন পথ উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

কনফারেন্সে শেষে দিল্লি বিশ্ববিদ্যালয়ের টিচার্স এসোসিয়েশনের সাথে তাদের এক বৈঠক অনুষ্ঠিত হবে এবং দিল্লির বিখ্যাত দর্শনীয় স্থানগুলো তারা পরিদর্শন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives