বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে: কবির চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় বিষয়ক সভা  আগামি বছরের মধ্যে বসিলা ও রায়েরবাজারে আলাদা থানা চালু করা হবে : ববি হাজ্জাজ নিউইয়র্কে জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ারের অভিষেক স্বাধীনতা বিরোধী ও মৌলবাদের উত্থান রোধ করতে হবে জ্বালানি সংকট মোকাবিলায় স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার যশোরে পুলিশ শহীদ স্মৃতিস্তম্ভ ধ্বংস নয়, সংস্কার করা হবে : জেলা পুলিশ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

পরিবেশগত সংকট মোকাবিলায় সবচেয়ে কার্যকর উদ্যোগ হলো বৃক্ষরোপণঃ ভিসি মোহাম্মদ জহিরুল হক

নিজস্ব প্রতিনিধিঃ / ১৪৬ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বর্তমানে মেট্রোপলিটন ইউনিভার্সিটি এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, “পরিবেশগত সংকট মোকাবিলায় সবচেয়ে কার্যকর উদ্যোগ হলো বৃক্ষরোপণ। পৃথিবীকে বাসযোগ্য রাখতে ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে গাছ লাগানো, গাছের পরিচর্যা ও বনভূমি রক্ষার বিকল্প নেই। পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচী আমাদের দেশে খুবই প্রচলিত ও জনপ্রিয় উদ্যোগ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, অনেক সময় বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় লাগানো গাছগুলোর দেখভাল করার কেউ থাকেন না। ফলে এসব বৃক্ষরোপণ লোকদেখানো কর্মসূচী ছাড়া কিছুই নয়। সুতরাং কেবল গাছ লাগালেই হবে না; গাছগুলোর পরিচর্যা করতে হবে। আমাদের দেশে পরিবেশের জন্য ক্ষতিকর অনেক গাছ রয়েছে। অবিলম্বে এসব গাছের একটি তালিকা করে তা কেটে ফেলে সেখানে পরিবেশবান্ধব গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে। হবিগঞ্জের একঝাঁক প্রতিশ্রুতিশীল তরুণ বৃক্ষরোপণের যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। তাদের মানবিক উদ্যোগে সরকারি বেসরকারি ও ব্যক্তিগত পর্যায় থেকে সহায়তা প্রয়োজন।”

সংগঠনের সভাপতি ওলিউর রহমান এর সভাপতিত্বে ও বন পরিবেশ বিষয়ক সম্পাদক ফখরুল হাসান ইমন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের বর্ষিয়ান সাংবাদিক হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ এর সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) হবিগঞ্জ শাখার আহবায়ক কবি তাহমিনা বেগম গিনি, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সংগঠনের উপদেষ্টা চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, স্বপ্ন সোসাইটি এর প্রতিষ্ঠাতা সৈয়দ তাহমিদ ইসলাম, প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক আরও বলেন, হবিগঞ্জের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে খোয়াই নদীকে বাঁচাতে হবে। এই তরুণরা যদি পরিবেশ রক্ষায় এগিয়ে আসে তাহলে আগামীর বাংলাদেশ গড়তে আমদের দুশ্চিন্তার কিছু নেই। হবিগঞ্জের সন্তান হিসেবে আপনাদের প্রতিটি পরিবেশ বান্ধব কর্মসূচির পাশে থাকব।
এসময় অন্যান্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আফছার, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তাজিম, শাওন খান, প্রচার সম্পাদক নাবিক হাসান নির্জন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সৌরভ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক সম্পাদক ইফতেখার আহমেদ জিসান প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives