শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক সৈকতের মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন রত্নগর্ভা আছিয়া খাতুন ও বেলায়েত হোসেন এর স্মরনসভা অনুষ্ঠিত আগামী ১৫ আগস্ট উপলক্ষে সারা দেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পুলিশ নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্ব   দেশে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম বিস্তৃত করতে সব ধরনের সহযোগিতা করবে সরকার : প্রধানমন্ত্রী মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে ​সাংবাদিক সৈকতের মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ১৮তম মৃত্যুবার্ষিকী পালন : আনোয়ার জাহিদ ছিলেন কিংবদন্তি রাজনীতিক : গোলাম মোস্তফা

বরবাদ এক আকর্ষণীয় নীতু চরিত্রে ইধিকা পাল

Reporter Name / ৪৪১ Time View
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার:

ঢাকার চলচ্চিত্রের স্টারডম পেরিয়ে সুপারস্টার শাকিব খানের স্টারডম এখন অন্য লেভেলে চলমান। বাংলাদেশে এখন একমাত্র সুপারস্টার তিনিই। সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে ওঠা তার অভিনয়শৈলী আর ক্যারিশম্যাটিক পর্দা উপস্থিতি এক কথায় তুলনাহীন।

এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ ছবিটি। এই ছবির মুক্তি পাওয়া টিজারে শাকিব খানের একই সঙ্গে ভয়ঙ্কর আর আকর্ষণীয় লুক নজর কাড়ছে সকলের। সেই সঙ্গে এই টিজারে এক মায়াময় সুন্দরীকেও এক ঝলক দেখা গেছে। আর তাকে নীতু বলে পরিচয় করিয়ে দিচ্ছেন শাকিব খান নিজেই। এখানে এক সংলাপে শাকিব বলছেন, তিনি অতীত বা ভবিষ্যত কিছুই বোঝেন না। তিনি শুধু বোঝেন নীতুকে না পেলে সব বরবাদ করে দেবেন তিনি।

এই নীতু কিন্তু আমাদের সবার প্রিয় ইধিকা পাল। কলকাতার এই অভিনেত্রী এর আগেও শাকিব খানের সঙ্গে প্রিয়তমা ছবিতে জুটি বেঁধে সকলের প্রিয় হয়ে উঠেছেন। সম্প্রতি টালিউডের সবচেয়ে বড় তারকা দেবের সঙ্গে তার কিশোরী গান তো রীতিমতো ভাইরাল। সুন্দরী ইধিকা তার মায়াময় মুখশ্রী আর পরিমিত আবেদনে আকর্ষণীয় হয়ে ওঠছেন দিন দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives