রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২ পুরান ঢাকায় মাদ্রাসায় ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর উদ্যোগে মানবিক কার্যক্রমের উদ্বোধন বরগুনার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ এর ইন্তেকাল  হত্যা, নিখোঁজ ও সহিংসতার বিষয়ে সরকারের জবাবদিহিতা দৃশ্যমান করো; শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত কর-সামাজিক প্রতিরোধ কমিটি সার ডিলারশিপ আবেদনের চূড়ান্ত তালিকায় একজন খুনী আসামীর নাম থাকা নিয়ে এলাকাবাসীর উদ্বেগ

বাংলাদেশ বাল্কহেড মালিক-শ্রমিকদের ১১ দফা দাবিতে মানববন্ধন,মানববন্ধন থেকে মহাপরিচালক নেতাদের ডেকে সমাধানের আশ্বাস

গৌতম কুমার এদবর / ১৬৭ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 111.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

১১ দফা দাবিতে বাংলাদেশ বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন , ডিজি নেতাদের ডেকে সমাধানের আশ্বাস

গৌতম কুমার এদবরঃ বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থা দেশের নৌপথে চলাচলকারী বাল্কহেড খাতের বিভিন্ন সমস্যার সমাধান এবং ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজ আগারগাঁও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (আগারগাঁও মহাপরিচালক , নৌ পরিবহন অধিদপ্তরের কার্যালয়ের সামনে) মানববন্ধনের অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালীন মহাপরিচালক মালিক-শ্রমিক নেতাদের অভিযোগ শোনেন এবং জানান উক্ত বিষয়ে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন এবং বাকিগুলো নৌ-পরিবহন মন্ত্রীর সাথে আলোচনার মাধ্যমে সমাধান করবেন বলে জানান।

১০ আগস্ট ২০২৬ সকাল ১১ ঘটিকার সময় আগারগাঁও মহাপরিচালক ,নৌপরিবহন অধিদপ্তর কার্যলয়ের সামনে সংগঠনের সভাপতি বোরহান মিয়া বুলু এর সভাপতিতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দেশের অর্থনীতি ও নৌপথে পণ্য পরিবহনে বাল্কহেড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন নীতিমালা ও প্রশাসনিক জটিলতার কারণে মালিকরা চরম সংকটে পড়েছেন। এ অবস্থা থেকে উত্তরণের দাবিতে ১১ দফা দাবি উত্থাপন করেন। উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে— বাল্কহেডের আয়ুষ্কাল সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা, বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন, নৌযান চলাচলে বিদ্যমান বিভিন্ন জটিলতা দূর করা, নাব্যতা ও নৌপথ উন্নয়ন, নিরাপদ নৌপরিবহন নিশ্চিত করা এবং মালিক-শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহন।

সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং নৌপরিবহন খাতের টেকসই উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহআলম ভুইয়া, সহ-সভাপপতি জাহাঙ্গীর আলম,সাধারন সম্পাদক রাজীব সহ বাল্কহেড মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধন থেকে বাল্কহেড মালিকদের দাবি নৌপথে সকল রকম চাঁদাবাজি,নৈরাজ্য বন্ধ করতে বিআইডব্লিউটিএ এর স্বেচ্ছাচারিতা বন্ধ এবং ইজরার বিষয়ে সকল রকম অনিয়ম ও দুর্নীতি বন্ধের আহ্বান জানান।

এ ব্যাপারে বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান, নৌ-পরিবহন মন্ত্রী ও বাল্কহেড মালিক-শ্রমিক নেতৃবৃন্দের যৌথ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান।
ইতিপূর্বে বাল্কহেড মালিক শ্রমিক সংগঠন জাতীয় প্রেসক্লাব, মতিঝিল বিআইডব্লিউটিএ অফিস, মুন্সিগঞ্জ সহ বেশ কয়েকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ আগার গায়ে অনুষ্ঠিত মানববন্ধন এর মধ্য দিয়ে ডিজি মহোদয় যে আশায় দিয়েছেন অনতিবিলম্বে সে আশ্বাস বাস্তবায়ন করবেন বলে বিশ্বাস করেন। ডিজি সাহেবের আশ্বাস বাল্কহেড মালিক শ্রমিক সংগঠন তাদের মানববন্ধন সমাপ্ত করেন এবং ডিজি সাহেবকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives