বিআইডব্লিউটিএ কার্যালয়ের সামনে ১১ দফা দাবিতে বাংলাদেশ বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন
বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থা দেশের নৌপথে চলাচলকারী বাল্কহেড খাতের বিভিন্ন সমস্যার সমাধান এবং ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধনের অনুষ্ঠিত হয়।
৪ আগস্ট ২০২৬ সকাল ১১ ঘটিক বাংলাদেশ নৌ পরিবহন সংস্থা বিআইডব্লিউটিএ প্রধান কার্যালয় সামনে সংগঠনের সভাপতি বোরহান মিয়া বুলু এর সভাপতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দেশের অর্থনীতি ও নৌপথে পণ্য পরিবহনে বাল্কহেড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন নীতিমালা ও প্রশাসনিক জটিলতার কারণে মালিকরা চরম সংকটে পড়েছেন। এ অবস্থা থেকে উত্তরণের দাবিতে ১১ দফা দাবি উত্থাপন করেন। উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে— বাল্কহেডের আয়ুষ্কাল সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা, বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন, নৌযান চলাচলে বিদ্যমান বিভিন্ন জটিলতা দূর করা, নাব্যতা ও নৌপথ উন্নয়ন, নিরাপদ নৌপরিবহন নিশ্চিত করা এবং মালিক-শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহন।
সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং নৌপরিবহন খাতের টেকসই উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌজুয়ান শ্রমিক ফেডারেশনের সভাপতিশাহ আলম ভুইয়া, সহ-সভাপপতি জাহাঙ্গীর আলম সহ বাল্ক মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধন থেকে বাল্কহেড মালিকদের দাবি নৌপথে সকল রকম চাঁদাবাজি,নৈরাজ্য বন্ধ করতে বিআইডব্লিউটিএ এর স্বেচ্ছাচারিতা বন্ধ এবং ইজরার বিষয়ে সকল রকম অনিয়ম ও দুর্নীতি বন্ধের আহ্বান জানান। এ ব্যাপারে বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান, নৌ-পরিবহন মন্ত্রী ও বাল্কহেড মালিক-শ্রমিক নেতৃবৃন্দের যৌথ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান।
অনতিবিলম্বে উক্ত বিষয়ে সমস্যার সমাধান না হলে সারা বাংলাদেশের নৌ পথ বন্ধ করে দেয়ার কথা বলেন এবং এর দায় দায়িত্ব তখন বিআইডব্লিউটিএ কে নিতে হবে। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।







