বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর শোকসংবাদ: নাটোর হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টি শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম আব্দুল মান্নানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত UNIP GLOBAL SDGs & SADGs INTERNATIONAL SUMMIT & CONFERENCE 2026 মানবাধিকার সংস্থায় অভিযোগ, তদন্তে ঝিনাইগাতীতে চেয়ারম্যান মইনুর রশীদ চৌধুরী প্রজাস্বত্ব আইন ও ঋণ সালিশী বোর্ডের স্থপতি শেরেবাংলা এ.কে.ফজলুল হকের ভূমিকা তুলে ধরল বরিশাল বিভাগ সমিতি,ঢাকা চাঁদের পৃষ্ঠে পৃথিবীর মানচিত্র দেখার দাবি পঞ্চগড়ের রফিকুল ইসলামের বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতন অথবা সরকারি ২০তম গ্রেডের সমান মজুরি দিতে হবে পোশাক শ্রমিকদের : বজলুর রহমান বাবলু ব্রাহ্ম স্কুল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১৮৫৮-২০০৫),জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস ও ঐতিহ্য

বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১১১ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

ঢাকা, ২৮ আগস্ট ২০২৬: নবগঠিত বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের পরিচিতি সভা ও “শিক্ষা খাতে সুশাসন: নিয়োগ, বরাদ্দ, স্বচ্ছতা ও জবাবদিহিতা” শীর্ষক আলোচনা সভা শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক ও ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের (ঘটঅ) আহ্বায়ক মাওলানা আশরাফ মাহাদী; ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যালায়েন্সের (টঞঅ) সদস্য সচিব ড. শামীম হামিদি; ইউনিভার্সিটি টিচার্স অ্যালায়েন্সের সাংগঠনিক সম্পাদক মো. কবির উদ্দিন; অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের মহাসচিব উপাধ্যক্ষ মো. আব্দুর রহমান; বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জসিম উদ্দিন এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ও কলেজ অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এম এ মান্নান মনির।

সভায় বক্তাগণ বেসরকারি শিক্ষকদের ন্যায্য ও প্রাপ্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন ও শিক্ষকবান্ধব শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় শিক্ষা খাতে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া, বাজেট ও সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার, আর্থিক ও প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা, শিক্ষক বদলি ও পদোন্নতি, বৈষম্য নিরসন এবং বেসরকারি শিক্ষকদের ন্যায্য অধিকার ও মর্যাদার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে।

বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের আহ্বায়ক অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী বলেন, দেশের বিপুলসংখ্যক বেসরকারি শিক্ষক শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। তাঁদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা ও যৌক্তিক দাবিগুলো যথাযথভাবে উপস্থাপনের পাশাপাশি শিক্ষা খাতে ইতিবাচক সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখার লক্ষ্যেই বেসরকারি শিক্ষক অ্যালায়েন্স গঠিত হয়েছে।

তিনি আরো বলেন, শিক্ষক সমাজের যৌক্তিক দাবি ও প্রত্যাশাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নীতিনির্ধারকদের কাছে যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়ন, বৈষম্য নিরসন এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শিক্ষকবান্ধব শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় অ্যালায়েন্স গঠনমূলক ভূমিকা পালন করবে।

সভায় বক্তারা বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং শিক্ষক সমাজের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষক সংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের আহ্বায়ক অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives