সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য ও সমাজসেবক সুশীল সাহা সম্বর্ধিত জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২ পুরান ঢাকায় মাদ্রাসায় ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর উদ্যোগে মানবিক কার্যক্রমের উদ্বোধন বরগুনার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ এর ইন্তেকাল 

“ভালো ফলের পাশাপাশি দক্ষতায় ‘মাস্টারপিস’ হতে হবে” – প্রফেসর ড. আসিফ মিজান

ধামরাই প্রতিনিধি: “শুধু ভা / ২৭২ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসায় ‘কামিল কালচারাল ফেস্টিভাল ২০২৬’ অনুষ্ঠিত

লো রেজাল্টই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের নিজ নিজ পছন্দের বিষয়ে দক্ষতায় ‘মাস্টারপিস’ হতে হবে। হাতের স্মার্টফোনকে দুনিয়া দেখার, জানার ও দক্ষতা অর্জনের চমৎকার হাতিয়ার বানিয়ে সেই অর্জিত যোগ্যতাকে সঠিক মূল্যে বাজারজাত করার জন্য উপযুক্ত মার্কেট খুঁজে বের করতে হবে।”

গত ৩০ জুলাই ধামরাইয়ের শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত ‘কামিল কালচারাল ফেস্টিভাল ২০২৬’-এ প্রধান বক্তার বক্তব্যে কথাগুলো বলেন সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আন্তর্জাতিক রাজনীতি, মানবাধিকার ও অপরাধ বিশ্লেষক প্রফেসর ড. আসিফ মিজান।

মেধা, মনন ও ইসলামী সংস্কৃতির এক অপূর্ব মিলনমেলায় পরিণত হওয়া এই উৎসবে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. তমিজ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর ড. ফায়জুল আমিন সরকার মাদানী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামরাই থানা বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব মো. শামসুল ইসলাম এবং সাভার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আমিন উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্যে জনাব মো. শামসুল ইসলাম বলেন, “ইসলামী কালচারাল ফেস্টিভাল শিক্ষার্থীদের শুধু জ্ঞানের সমৃদ্ধিই ঘটায় না; বরং তাদের মাদকমুক্ত রাখতে, ভালো কাজে সম্পৃক্ত হতে এবং পড়াশোনায় অধিক মনোযোগী হতে দারুণভাবে অনুপ্রাণিত করে।”

শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার গুরুত্ব তুলে ধরে সাবেক অধ্যক্ষ মো. আমিন উদ্দিন বলেন, “আমরা বড় বড় কিতাব গামছায় বেঁধে মাদ্রাসায় নিয়ে পড়াশোনা করতাম। কিন্তু আজকাল দেখা যায়, ভালো ফলাফল করা শিক্ষার্থীদের মধ্যেও কাঙ্ক্ষিত জ্ঞানের ঘাটতি রয়েছে।” তিনি শিক্ষার্থীদের প্রথাগত ফলাফলের পেছনে না ছুটে পড়াশোনা ও জ্ঞানের প্রতি প্রকৃত অনুরাগী হওয়ার জোর তাগিদ দেন।

অনুষ্ঠানের সভাপতি ও মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর ড. ফায়জুল আমিন সরকার মাদানী আয়োজনের সফল সমাপ্তি ঘোষণা করে আমন্ত্রিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের চমৎকার সব সাংস্কৃতিক পরিবেশনা পুরো উৎসবকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। এমন সুশৃঙ্খল ও নান্দনিক আয়োজন উপহার দেওয়ার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ, বিশেষ করে সুযোগ্য অধ্যক্ষ ও সংশ্লিষ্ট সকলকে প্রধান বক্তা প্রফেসর ড. আসিফ মিজান ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives