সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য ও সমাজসেবক সুশীল সাহা সম্বর্ধিত জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২ পুরান ঢাকায় মাদ্রাসায় ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর উদ্যোগে মানবিক কার্যক্রমের উদ্বোধন বরগুনার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ এর ইন্তেকাল 

মাইলস্টোন স্কুল ট্র্যাজেডি: সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক

Reporter Name / ৫১৪ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস)।

মঙ্গলবার (২২ জুলাই) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তারা আহতদের দ্রুত সুস্থতা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, “এই ভয়াবহ দুর্ঘটনা গোটা জাতিকে শোকাহত করেছে। কোমলমতি শিক্ষার্থীদের নির্মমভাবে প্রাণ হারানোর ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত।”

জেবস নেতারা আরও বলেন, “এ ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় তদন্ত এবং পদক্ষেপ গ্রহণ করতে হবে। একইসঙ্গে নিহতদের পরিবার ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ এবং সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

এর আগে সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান মাইলস্টোন স্কুলের একটি একাডেমিক ভবনে বিধ্বস্ত হলে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ ঘটনায় অন্তত ২৭ জন নিহত এবং দেড় শতাধিক জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives