শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষায় বৈষম্য নিরসন প্রত্যাশী জোট গঠনের লক্ষ্যে আলোচনা সভা ‘জনগণের সেবা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’-দীপেন দেওয়ান ৯০’র গণঅভ্যুত্থান কিংবদন্তি ছাত্রনেতা শফি আহমেদ এর স্মরণ সভা অনুষ্ঠিত সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন কাজী নজরুল ইসলামকে উদযাপন: সংস্কৃতি, সাহিত্য ও বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের এক অনন্য সন্ধ্যা ঢামেক ছাত্রদলের সোনালী ফসল মামুন শিবলীর বিরুদ্ধে অপপ্রচার বনাম অবিচল দ্বায়িত্বশীলতা আগামীর বরিশাল বিভাগ : সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত শিল্পকলায় পাণ্ডুলিপি পাঠমঞ্চের তৃতীয় আসরে পাণ্ডুলিপি পাঠ করেন দেশবরেণ্য নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা। সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (SAAB)-এর সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন ফরহাদ হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

শিক্ষায় বৈষম্য নিরসন প্রত্যাশী জোট গঠনের লক্ষ্যে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধিঃ / ৩৮ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বেসরকারি শিক্ষকদের-১ বছরের পিআর এল,অবসরের ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণ ভাতা প্রদান সরকারিদের ন্যায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানে বৈষম্য নিরসন প্রত্যাশী জোট গঠনের লক্ষ্যে

১৮ সেপ্টেম্বর২০২৬ শুক্রবার বিকেল ৪ টায় পুরানা পল্টন কলেজে শিক্ষায় বৈষম্য নিরসনের দাবিতে জোট গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মোঃ মাইনুদ্দিন এর সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আলোচনা করেন-অধ্যক্ষ ড. মহিউদ্দিন আহমেদ, অধ্যক্ষ ড. মুহাম্মদ ইদ্রিস আলী, জনাব জসিম উদ্দিন আহমেদ, অধ্যক্ষ বদিউল আলম সরকার, মুহাদ্দিস মহিবুল্লাহ মুজাহিদ,ড. আহমদ উল্লাহ,অধ্যক্ষ মোঃ আবদুর রহমান রেজবী, অধ্যাপক মোঃ নাসির উদ্দিন খান, সহকারী অধ্যাপক রবিউল ইসলাম, জনাব এনামুল ইসলাম মাসুদ,মাওলানা এটিএম জাকারিয়া,জনাব গোলাম ছাদেক, জনাব রেহান উদ্দিন, প্রধান শিক্ষক জনাব শাহীদুল ইসলাম, জনাব আব্দুল হাই সিদ্দিকী,জনাব মোঃ আতিকুল ইসলাম, জনাব ওলিয়ার রহমান, জনাব মোঃ ইব্রাহিম, জনাব জনাব ছাইদুর রহমান, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক জনাব রেহান উদ্দিন, মাওলানা মোসলেহউদ্দিন,সহ আরো অনেক।

আলোচনা সভায় বক্তারা যে গুরুত্তপুর্ণ ১৭ দফা দাবি করেছেন তা নিন্মে- তুলে ধরা হলো

‎০১/ যে সমস্ত অধ্যক্ষ উপাধ্যক্ষ অবসরে যাবেন তাদের মধ্যে যারা চাকুরী করতে সক্ষম তাঁদেরকে পুনরায় অধ্যক্ষ উপাধ্যক্ষ পদে নিয়োগ না হওয়া পর্যন্ত উক্ত প্রতিষ্ঠানে বা অন্য যে কোন প্রতিষ্ঠানে চাকুরিতে বহাল রাখার কার্যকরী ব্যবস্থা করা।

‎০২/সকল সরকারি চাকুরিতে পিআর এল আছে বেসরকারী শিক্ষায় পিআর এল নেই বেসরকারি শিক্ষকদের জন্য ১ বছরের পিআরএল চালু করতে হবে এবং সরকারিদের ন্যায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে অধ্যক্ষ,উপাধ্যক্ষ প্রাতিষ্ঠান প্রধান ও সহ প্রধান পদে নিয়োগের ব্যবস্থা করতে হবে

‎০৩/ হাইকোর্টের রায় মোতাবেক অবসরের ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণ ভাতা প্রদান করতে হবে

০৪/বেসরকারি শিক্ষকদের অবসরের বয়ষ সীমা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ন্যায় ৬৫ বছর করতে হবে

‎০৫/বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ উপাধ্যক্ষ,প্রধান সহ প্রধানদের অবিলম্বে ৩ বছর পর পর জরুরি ভাবে বদলী ব্যবস্থা চালু করতে হবে

‎০৬/ প্রতিটি প্রাথমিক বিদ্যালয় একজন কর ধর্ম শিক্ষক নিয়োগ দিতে হবে

‎০৭/ প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় পূর্বের ন্যায় একজন করে হেড মাওলানা পদ সৃষ্টি করতে হবে

০৮/ শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে

‎০৯/ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় প্রতিটি মহল্লায় একটি করে ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্ত পর্যায়ে ক্রমে জাতীয় করণ করতে হবে।

১০/ আরব বিশ্বে চাকুরির সুবিধার জন্য কুরআনের ভাষা বেহেস্তের ভাষা আরবি ভাষা সকল স্কুল কলেজে চালু করতে হবে।

১১/ শিক্ষানীতিতে সকল প্রকার বৈষম্য ও বৈষম্য দূর করতে হবে

১২/ এম পিওভুক্ত বেসরকারি শিক্ষকদের অবসরের অবসর ও কল্যাণ ভিতা প্রদান না করা পর্যন্ত ৫০℅ ভাতা চালু রাখতে হবে

১৩/ প্রতিষ্ঠান প্রধান এবং সহকারি প্রধান নিয়োগ অব্যশই NTRC এর মাধ্যমে সকল নিয়োগ করতে হবে।

১৪/ মাদরাসা শিক্ষা বোর্ড,মাদরাসা অধিদপ্তর ও আরবি ইসলামি বিশ্ববিদ্যালয় আরবি ও ইসলামিক স্টাডিজ পাস সহ মাদরাসায় শিক্ষিতদের পদায়ন করতে হবে

১৫/ প্রতিষ্ঠানের সকল আয় সরকারি কোষাগারে জমা নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ করতে হবে।

১৬/নন এমপি শিক্ষক প্রশিক্ষণ সহ সকল প্রতিষ্ঠান সমুহকে এমপিওভুক্ত করার দাবি জানান হয়

১৭/ শিক্ষায় সকল সমস্যার একমাত্র সমাধান জাতীয় করণ তাই সকল এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের দাবি জানান হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives