প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর কটুক্তির প্রতিবাদে-নিউমার্কেট থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
সোমবার (৩ই আগষ্ট) রাজধানীর নিউমার্কেট থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে নিউমার্কেট এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলের প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই বাংলাদেশে। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, মামলা-হামলা ও নির্যাতনের মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীরা রাজনীতি করেছেন। দলের নেতৃত্বকে নিয়ে কটূক্তি করলে তার জবাব রাজনৈতিকভাবেই দেয়া হবে বলে হুশিয়ারি করেন।
বিশেষ অতিথি সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, বলেন, তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে মন্তব্য করার আগে ইতিহাস জানতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং রাষ্ট্র পরিচালনা করেছেন। তারেক রহমানও দুই দশকের বেশি সময় ধরে রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এখন সবার উচিত দেশ গঠনে কাজ করা।
ঢাকা মহানগর দক্ষিণ নিউমার্কেট থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর কটুক্তির প্রতিবাদ জানাই। জনগনের প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের মন্তব্য কোন ভাবেই কাম্য নয়। দেশ গঠনের পরিচালনায় না থেকে, কটুক্তি করলে দেশের জনগন তা মেনে নেবে না। এনসিপি নেতারা বড় বড় কথা বলেন, পাকনা পাকনা কথা বলেন, সেগুলো বিএনপির রাজনৈতিক রুচির সঙ্গে বেমানান। এ ধরনের কটুক্তির বিরুদ্ধে বাংলাদেশের মানুষই দাঁতভাঙা জবাব দেবে।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং নিউমার্কেট থানা স্বেচ্ছাসেবক দলের সকল ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







