রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও গ্যাসের তীব্র ঘাটতি: ব্যাহত জনজীবন, সংকটে শিল্পখাত হবিগঞ্জে জালালাবাদ এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ডা. কামরুল হাসান তরফদারকে স্বপ্ন সোসাইটির সংবর্ধনা ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে জিসফ’র শ্রদ্ধাঞ্জলি আগামীকাল ন্যাপ চেয়ারম্যান শফিকুল গাণি স্বপনের ১৭তম মৃত্যুবার্ষিকী দেশের ২৩তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মীর্জা ফখরুল ইসলাম আলমগীরকে শ্রমিক নেতা বজলুর রহমান বাবলুর অভিনন্দন ও শুভেচ্ছা নবনির্বাচিত রাষ্ট্রপতি মীর্জা ফখরুল ইসলাম আলমগীরকে জেএসপি চেয়ারম্যান মিজুর অভিনন্দন রাজনৈতিক অর্থনীতিঃ বাংলাদেশের আমলাতন্ত্র বনাম রাজনৈতিক দৃঢ়তা চাকরি স্থায়ীকরণসহ ৭ দফা দাবিতে ২২ আগস্ট শাহবাগে আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধনের ডাক

নবনির্বাচিত রাষ্ট্রপতি মীর্জা ফখরুল ইসলাম আলমগীরকে জেএসপি চেয়ারম্যান মিজুর অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি / ৭ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মীর্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি)-এর চেয়ারম্যান মিজানুর রহমান মিজু।

এক অভিনন্দন বার্তায় জেএসপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, “মীর্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি)-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমরা আশা করি, তিনি তাঁর মেধা, প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দেশপ্রেমের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা সমুন্নত রাখবেন এবং দেশের মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জাতীয় ঐক্য, আইনের শাসন, ন্যায়বিচার ও দেশের সার্বিক উন্নয়নে নবনির্বাচিত রাষ্ট্রপতি বলিষ্ঠ ও ইতিবাচক ভূমিকা রাখবেন-এটাই আমাদের প্রত্যাশা।”

জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি)-এর চেয়ারম্যান নবনির্বাচিত রাষ্ট্রপতি মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং তাঁর নেতৃত্বে বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives