রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আদভিকার শুভ জন্মদিন মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় বিসিআরএসের তীব্র নিন্দা দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত এসডিজি বাস্তবায়নে গতি বাড়িয়ে দারিদ্র্য ও বৈষম্য অবসানে সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি শিক্ষায় বৈষম্য নিরসন প্রত্যাশী জোট গঠনের লক্ষ্যে আলোচনা সভা ‘জনগণের সেবা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’-দীপেন দেওয়ান ৯০’র গণঅভ্যুত্থান কিংবদন্তি ছাত্রনেতা শফি আহমেদ এর স্মরণ সভা অনুষ্ঠিত সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন কাজী নজরুল ইসলামকে উদযাপন: সংস্কৃতি, সাহিত্য ও বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের এক অনন্য সন্ধ্যা

জাল ভিসা দিয়ে ১ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

বিশ্বজিৎ মন্ডল,ঢাকা : / ২৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

জাল ভিসা দিয়ে ১ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

 

প্রবাসে কর্মী পাঠানোর নামে ১ কোটি ১০ লাখ টাকা গ্রহণ করে জাল ভিসা দেওয়ার অভিযোগে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, মোঃ রনি এবং মোঃ আসাদুজ্জামান চৌধুরী মুক্তা, ওয়াহিদা চৌধুরী (উভয়ের পিতা: মৃত ওহেদুজ্জামান চৌধুরী, মাতা: মিসেস সালমা চৌধুরী, ঠিকানা: কাশিপুর, নবাবগঞ্জ, ঢাকা) বিদেশে কর্মী পাঠানোর আশ্বাস দিয়ে নগদ ও ব্যাংকের মাধ্যমে মোট ১ কোটি ১০ লাখ টাকা গ্রহণ করেন। পরে তারা ভুক্তভোগীদের জাল ভিসা প্রদান করেন বলে অভিযোগ করা হয়।

বক্তারা আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রতারণার শিকার ভুক্তভোগীদের অর্থ ফেরত নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে মোঃ সরোয়ার হাসান বক্তব্য রাখেন। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives