সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য ও সমাজসেবক সুশীল সাহা সম্বর্ধিত জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২ পুরান ঢাকায় মাদ্রাসায় ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর উদ্যোগে মানবিক কার্যক্রমের উদ্বোধন বরগুনার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ এর ইন্তেকাল 

রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব পুনর্বহালের দাবিতে মানববন্ধন

​রাঙ্গামাটি : ছন্দ সেন চাকমা / ১৫৭ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পদ থেকে সদ্য পদত্যাগ করা অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে স্বপদে পুনর্বহাল এবং প্রতিমন্ত্রী মীর হেলালকে অপসারণের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘রাঙ্গামাটি পার্বত্য জেলার সর্বস্তরের নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

​বৈরী আবহাওয়া উপেক্ষা করে পাহাড়ী ও বাঙালি উভয় সম্প্রদায়ের শত শত মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নেন। এক ঘণ্টার এ কর্মসূচিটি শেষ পর্যন্ত জনসমুদ্রে রূপ নেয়।

রাঙ্গামাটি প্রবীণ সংঘের সাধারণ সম্পাদক এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক সমাজের প্রতিনিধি ও অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা ইন্দু লাল চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বালুখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিজর গিরি চাকমা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সমীরণ বড়ুয়া, লোমা লুসাই, পল্লী চিকিৎসক দলের সাধারণ সম্পাদক নবাশীষ চাকমা, বিলাইছড়ি উপজেলার সচেতন নাগরিক প্রতিনিধি ইমাম হোসেন, সংস্কৃতি কর্মী নীতি ভূবন চাকমা এবং নাগরিক সমাজের নেতা ইন্টু মনি তালুকদার।

মানববন্ধনে বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি ২৯৯ নম্বর আসন থেকে দীপেন দেওয়ান দেশের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। তিনি পাহাড়ী ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষের সমান আস্থাভাজন এবং অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। কিন্তু দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় তাঁকে পদত্যাগে বাধ্য করা হয়েছে, যা পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষকে চরমভাবে হতাশ ও আশাহত করেছে।

​বক্তারা আরও বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের আবেগ ও ভালোবাসার মূল্যায়ন করে অবিলম্বে দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়া প্রয়োজন। তারা সমতলের কোনো প্রতিনিধিকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব না দিয়ে পাহাড়ের যোগ্য সন্তানকে তাঁর পদে বহাল রাখার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি জোর দাবি জানান।
​কর্মসূচিতে পাহাড়ী ও বাঙালি নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তাঁদের দাবির পক্ষে স্লোগান দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives