বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার যশোরে পুলিশ শহীদ স্মৃতিস্তম্ভ ধ্বংস নয়, সংস্কার করা হবে : জেলা পুলিশ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ পরিবর্তনশীল রাজনীতি ও ক্ষমতার সমীকরণ কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু ৩০০টি সিগারেটের জন্য একটি পূর্ণাঙ্গ গাছ কাটা হয়। ​ ঢাকায় গুলশানে ওয়েস্টিনে অনুষ্ঠিত হচ্ছে ১৩তম SAPE ‘স্টাডি ইন ইন্ডিয়া’ এডুকেশন ফেয়ার, ঢাকা সৃজনশীল অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি গঠিত

কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

​রাঙ্গামাটি : ছন্দ সেন চাকমা / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

​রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাঙ্গামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের হাজারীবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
​নিহত ব্যক্তির নাম কাজল দাস (৬০)। তিনি রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার ১ নম্বর ওয়ার্ডের নতুন জালিয়াপাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম বিজয় দাস।
​ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে ৬নং বালুখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড সংলগ্ন হাজারীবাগ এলাকায় কাপ্তাই হ্রদে মাছ ধরতে যান কাজল দাস। মাছ ধরার একপর্যায়ে তিনি হ্রদের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয় ব্যক্তিরা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার স্টেশনের লিডার লিটন কান্তি দেবের নেতৃত্বে ডুবুরি দলের একটি ইউনিট স্পিডবোটযোগে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুপুর সোয়া দুইটার দিকে হ্রদের প্রায় ৩৫ ফুট গভীর তলদেশ থেকে কাজল দাসের মরদেহ উদ্ধার করা হয়।
রাঙ্গামাটি ফায়ার স্টেশনের লিডার লিটন কান্তি দেব জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে হ্রদের গভীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি রাঙ্গামাটির কোতোয়ালি থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives