সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তিযোদ্ধা অবিনাশ আচার্য্য ও সমাজসেবক সুশীল সাহা সম্বর্ধিত জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে চতুর্দশ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কম গাড়ি, বাসযোগ্য নগরী কুষ্টিয়ায় শ্মশানে পিকনিক, চিতা ও সমাধিতে জুতা পায়ে ছবি তোলার ঘটনায়ঐক্য পরিষদের তীব্র ক্ষোভ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জনজীবনের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গণফোরাম বরিশাল বিভাগ সমিতি, ঢাকার কার্যকরি পরিষদ এর সভা অনুষ্ঠিত লিবিয়া প্রবাসীকে অপহরণ ৫০ লাখ মুক্তিপণ আদায় অতঃপর আটক ২ পুরান ঢাকায় মাদ্রাসায় ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর উদ্যোগে মানবিক কার্যক্রমের উদ্বোধন বরগুনার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ এর ইন্তেকাল 

নদী ভরাট ও বন উজাড়ের কারণে বন্যার তীব্রতা বাড়ছে: ইউপি চেয়ারম্যান

ছন্দ সেন চাকমা / ১৭১ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

​রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা হিলফ্লাওয়ারের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফারুয়া ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ৩ নম্বর ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যা লাল তঞ্চঙ্গ্যা। এতে উপস্থিত ছিলেন ফারুয়া ইউপির প্রশাসনিক কর্মকর্তা সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা, হিলফ্লাওয়ারের পিআরএলসি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমা, সাংবাদিক সত্রং চাকমা ছাড়াও স্থানীয় হেডম্যান, কারবারি ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

সভার শুরুতে জ্যোতি বিকাশ চাকমা সম্প্রতি ফারুয়ায় সৃষ্ট বন্যা ও দুর্যোগ নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং হিলফ্লাওয়ারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস তুলে ধরেন।

ক্ষয়ক্ষতি কমেছে, তবে বন্যার রূপ আগ্রাসী।সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান বিদ্যা লাল তঞ্চঙ্গ্যা বলেন, ‘২০২৩ সালের তুলনায় এবারের বন্যায় ফারুয়ায় ক্ষয়ক্ষতি কিছুটা কম হয়েছে। এলাকার মানুষ দুর্যোগ মোকাবিলায় সচেতন থাকায় জানমালের ব্যাপক ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে।’

তবে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, অতীতে বন্যা হলেও তা এতটা ক্ষতিকর ছিল না। কিন্তু বর্তমানের বন্যা অনেক বেশি ভয়ংকর ও আগ্রাসী রূপ নিচ্ছে। এর কারণ হিসেবে তিনি মূলত তিনটি বিষয়কে দায়ী করেন:
​রাইখিয়াং নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়া।

নির্বিচারে বন উজাড় করা।
​ভবিষ্যতে যেকোনো দুর্যোগ মোকাবিলায় এলাকার লোকজনকে আরও বেশি সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেন তিনি।
​প্রকল্পের নেপথ্যে

প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) সহযোগিতায় ‘পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা (পিআরএলসি)’ প্রকল্পটি অংশীদারত্বের ভিত্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives