রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে জামেরছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ত্রাণ বিতরণ পাহাড়ি ঢলে ফের তলিয়ে গেছে রাঙ্গামাটির ফারুয়া: স্রোতের তীব্রতায় ব্যাহত ত্রাণ তৎপরতা শিল্পকলা একাডেমির ‘অঘোষিত সম্রাট’ জিএম জাকিরের পাহাড়সম দুর্নীতি: বরখাস্ত না করে নওগাঁয় বদলি নিয়ে ক্ষোভ জিয়া শিশু কিশোর মেলার সাংগঠনিক ও পরিচিত সভা-২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম-ঢাকা’র নির্বাচন সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সবুজ সারাদেশে বন্যা দুর্গত এলাকায় দ্রুত সরকারি ত্রাণ পাঠানোর দাবি জানিয়েছে কমিউনিস্ট পার্টি-(মার্কসবাদী) নরসিংদীতে পরিচ্ছন্নতাকর্মী ববি হত্যার বিচার দাবিতে মানববন্ধন সরকার অনুমোদিত ৪ (চার) বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে মানববন্ধন রাজধানী শাহবাগে অনুষ্ঠিত হলো ‘উদ্যোক্তা সাইকেল র‍্যালি ​রাঙামাটিতে পাহাড়ধসে বৃদ্ধের মৃত্যু, পানিবন্দী ২০ হাজার মানুষ

রাঙামাটিতে জামেরছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ / ৪১ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

রাঙামাটির জুরাছড়ি উপজেলার মৈদং ইউনিয়নে বন্যাদুর্গত ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জুলাই) মৈদং ইউনিয়নের জামেরছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় জনসাধারণের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিপন জ্যোতি চাকমা, উপজেলা যুবদলের সদস্য সচিব বিরানন্দ চাকমা এবং মৈদং ইউনিয়ন বিএনপির সভাপতি মঙ্গল কুমার চাকমা।
​এ সময় ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা।

দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে বক্তারা বলেন, সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে বিএনপি ও এর অঙ্গসংগঠন সবসময় তাদের পাশে আছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। ত্রাণ সহায়তা পেয়ে স্থানীয় উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives