শিরোনাম :
/
অন্যান্য
গুলশান সেন্ট্রাল পার্কের ব্যবস্থাপনা চুক্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল গুলশান সেন্ট্রাল পার্কের ব্যবস্থাপনার জন্য রাজউক ও গুলশান ইয়ুথ ক্লাবের মধ্যে সম্পাদিত চুক্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করেছেন মহামান্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। আজ সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চের মাননীয় বিচারপতি ইকবাল কবির ও মাননীয় বিচারপতি এস এম সাইফুল ইসলাম এ রুল জারি করেন। রিট আবেদনে বলা হয়, রাজউক ওই সমঝোতা চুক্তির মাধ্যমে গুলশান ইয়ুথ ক্লাবকে পার্ক ও মাঠ ব্যবহারের জন্য নাগরিকদের কাছ থেকে অর্থ আদায়ের সুযোগ দিয়েছে, যা মাঠ, পার্ক ও জলাধার সংরক্ষণ-সংক্রান্ত আইনের পরিপন্থী। আবেদনে আরও উল্লেখ করা হয়, গুলশান ইয়ুথ ক্লাব মাঠ, পার্ক ও জলাধার-সংক্রান্ত আইন এবং আপিল বিভাগের নির্দেশনা লঙ্ঘন করে সেখানে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছে। শুনানি শেষে, রাজউক ও গুলশান ইয়ুথ ক্লাবের চুক্তির মাধ্যমে মাঠ ব্যবহারের জন্য অর্থ আদায় এবং বেআইনি স্থাপনা নির্মাণের কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, একই সঙ্গে মাস্টারপ্ল্যান লঙ্ঘন করে নির্মিত বেআইনি স্থাপনা চিহ্নিত করতে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না এই মর্মেও রুল জারি করা হয়েছে। read more
পল্লী সঞ্চয় ব্যাংকে ৭ দফা দাবিতে আন্দোলনে ‘জাতীয়তাবাদী কর্মচারী দল’, কর্মসূচি ঘোষণা পল্লী সঞ্চয় ব্যাংকের সাধারণ কর্মীদের পদোন্নতিবঞ্চনা ও নানা বৈষম্য দূর করার লক্ষ্যে ৭ দফা দাবি জানিয়ে আন্দোলন
অরাজনৈতিক সামাজিক সংগঠন ” সবার জন্য বাংলাদেশ ” আজ ৫ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার হল রুমে দুই শতাধিক রাজনৈতিক, অরাজনৈতিক সামাজিক সংগঠনের সভাপতি, সাধারন সম্পাদক ও
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল
পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন বিষয়ে মতবিনিময় জেলায় আজ পিরোজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার পিরোজপুর পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয়
গাজীপুরে জেলা পরিষদের উন্নয়নমূলক কাজের উদ্বোধন জেলার কালিয়াকৈর উপজেলায় আজ একযোগে গাজীপুর জেলা পরিষদের ৩০টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়
স্কুল চলাকালে কোচিং সেন্টার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ ত্রাণমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বিদ্যালয়ের পাঠদান চলাকালে কোনো কোচিং সেন্টার পরিচালনা করা যাবে না। এ নির্দেশ
জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জ্বালানি খাত ও বিদ্যুৎ খাতের জন্য সরকার আগামী ১০ বছর কী কী করবে-সেই পরিকল্পনা গ্রহণ











