বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশস্থ ইউরোপীয় ইউনিয়নের সাথে হিন্দু মহাসভার সৌজন্য সাক্ষাত নিখোঁজ সংবাদ রাঙ্গামাটিতে নিখোঁজের দুই দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার পার্বত্য চুক্তির চেতনা ও প্রতিনিধিত্বের সংকট তারেক জিয়া পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহবায়ক হলেন সাংবাদিক ফিরোজ হোসেন মেঘনায় মাদক বিক্রির অভিযোগে যুবক আটক, আদালতে প্রেরণ ! প্রগতিশীল,গণতান্ত্রিক,অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী রাষ্ট্র ও সমাজ গঠনের সুযোগ নষ্ট করা যাবেনা-বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু ! প্রশ্ন ফাঁস ও জালিয়াতি চক্রের ৬ জন রংপুরে গ্রেফতার ! রংপুরের একটি জমি সংক্রান্ত বিরোধ এবং বিচারিক প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে মোঃ আফছার আলী মণ্ডল সংবাদ সম্মেলন

তারেক জিয়া পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহবায়ক হলেন সাংবাদিক ফিরোজ হোসেন

চিফ রিপোর্টার:​আজাদুর রহমান বশির / ৯০ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

​সাংবাদিকতা পেশার পাশাপাশি রাজনীতি ও সমাজসেবায় এক অনন্য নাম মো: ফিরোজ হোসেন। সাংবাদিকতার বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল পেশার সাথে সামঞ্জস্য রেখে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন । মেধা, শ্রম ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে দলের সাথে আত্মনিবেদিতভাবে যুক্ত করে সম্প্রতি তিনি ‘তারেক জিয়া পরিষদ’-এর ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন।

​একজন গণমাধ্যমকর্মী হওয়া সত্ত্বেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক জিয়া পরিষদের পতাকাতলে যুক্ত হন ফিরোজ। গণতন্ত্রের মানসিকতা নিয়ে গণমানুষের মাঝে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি সংগঠনটিতে আত্মনিবেদন করেছেন।

​তার এই অর্জনে উচ্ছ্বসিত এলাকার সর্বস্তরের মানুষ ও শুভাকাঙ্খীরা। স্থানীয়দের মতে, ফিরোজ হোসেনের সবচেয়ে বড় গুণ হলো তার সমন্বয়বাদী মানসিকতা। সাংবাদিকতা পেশার প্রেক্ষাপটে তিনি যেভাবে বস্তুনিষ্ঠ লেখালেখি ও জনস্বার্থ নিয়ে কাজ করেছেন, তেমনি রাজনীতির মাঠেও তিনি দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করে চলেছেন। নির্দলীয় ও দলীয়—সকল জনগণের সাথে এক সারিতে দাঁড়িয়ে কাজ করার এই অনন্য সক্ষমতাই তাকে সবার কাছে জনপ্রিয় ও গ্রহণযোগ্য করে তুলেছে।

​তার এই নতুন পদপ্রাপ্তিতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক জনাব আমিনুল ইসলাম সোহাগকে কৃতজ্ঞতা ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন ফিরোজ হোসেন। সংগঠনের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

​সাংবাদিকতা ও রাজনীতির সমন্বয় ঘটিয়ে ফিরোজ হোসেন তার সততা ও মেধার মাধ্যমে তারেক জিয়া পরিষদকে আরও সুসংগঠিত ও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবেন—এমনটাই প্রত্যাশা করছেন তার শুভাকাঙ্খীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives