মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীর ক্ষমতায়ন, ভূমি ও কৃষিতে প্রবেশাধিকার এবং সম মজুরী নিশ্চিতে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরী ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ৩য় দীক্ষা ক্যাম্প ও তাঁবু জলসা অনুষ্ঠিত নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বিষয়ে নারী সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথ বিরোধিতা করে থাকলে,তাঁকেই কেন সম্মানসূচক ডি-লিট উপাধি দিয়েছিল বিশ্ববিদ্যালয়? আউটসোর্সিং কর্মচারীদের বৈষম্য দীর্ঘায়িত করার অপচেষ্টার প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারি আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে’—মাহাবুব হোসেন ‘সাম্প্রদায়িক উস্কানী প্রতিরোধ করি, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত করি’-এই প্রতিপাদ্যের আলোকে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল টেকসই গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে: সিইসি

দেশের ২৩তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মীর্জা ফখরুল ইসলাম আলমগীরকে শ্রমিক নেতা বজলুর রহমান বাবলুর অভিনন্দন ও শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধিঃ / ১১৫ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মীর্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন দেশের শ্রমজীবী ও সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বিশিষ্ট শ্রমিক নেতা মোহাম্মদ বজলুর রহমান বাবলু-সাধারণ সম্পাদক, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন; সভাপতি, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি; সভাপতি, বাংলাদেশ অটোমেটিক ও চালকল শ্রমিক-কর্মচারী ফেডারেশন; সভাপতি, বাংলাদেশ লোড-আনলোড শ্রমিক-কর্মচারী ফেডারেশন; সদস্য, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন; সভাপতি, ভোরের আলো সংঘ, বাসাবো, সবুজবাগ, ঢাকা; উপদেষ্টা, বাংলাদেশ ইউটিউবার গ্রুপ অ্যাসোসিয়েশন।

এক অভিনন্দন বার্তায় মোহাম্মদ বজলুর রহমান বাবলু বলেন, বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া দেশের রাজনৈতিক ও সাংবিধানিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে তিনি দেশের সার্বভৌমত্ব, সংবিধান, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জনগণের অধিকার সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে মীর্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সকল শ্রেণি-পেশার মানুষের অভিভাবক হিসেবে নিরপেক্ষতা, ন্যায়বিচার ও জনকল্যাণের নীতিকে অগ্রাধিকার দেবেন-এটাই দেশবাসীর প্রত্যাশা। বিশেষ করে দেশের শ্রমজীবী, কৃষক, মৎস্যজীবী, নিম্নআয়ের মানুষসহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিষয়টি রাষ্ট্রের নীতি ও কার্যক্রমে আরও গুরুত্ব পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাষ্ট্রপতি হিসেবে মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সেই ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে আরও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

মোহাম্মদ বজলুর রহমান বাবলু নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সাফল্য ও সার্বিক কল্যাণ কামনা করেন এবং তাঁর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্র ও উন্নয়ন আরও সুদৃঢ় হবে-এই প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি বলেন, আমাদের সংগঠনের সকল নেতাকর্মীদের পক্ষ থেকে বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন ও শুভেচ্ছা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives