বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে পাহাড়ধসের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক টানা বর্ষণ ও জোয়ারে হাটহাজারীতে জলাবদ্ধতা ! রিয়েল এস্টেট খাতে সংঘবদ্ধ প্রতারক চক্রের হানা ! আড়াই হাজারে পরীক্ষার হলে হোয়াটসঅ্যাপে নকল সরবরাহ কারীরা বহাল,আবার চলছে নকল সরবরাহ জাতীয় সংসদের সামনে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ৪০ বছর পর এমন ঘটনার সাক্ষী হলো ব্রাজিল বিশ্বকাপ শেষে অবসরের ইঙ্গিত দিলেন নেইমার দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত বেলিংহামের দুই মিনিটে দুই গোল, একটি শোধ করল মেক্সিকো জাল ভিসা দিয়ে ১ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

রাঙামাটিতে পাহাড়ধসের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

​রাঙ্গামাটি : ছন্দ সেন চাকমা / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

​রাঙামাটি শহরের পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী। বর্ষণ ও পাহাড়ধসের আশঙ্কায় লোকজনের নিরাপত্তা নিশ্চিত করতে আজ মঙ্গলবার সকালে তিনি এই পরিদর্শনে বের হন।

৭জুলাই ২০২৬ সকালে জেলা প্রশাসক নাজমা আশরাফী রাঙামাটি সদর উপজেলার শিমুলতলী, রূপনগর এলাকা এবং লোকনাথ মন্দির সংলগ্ন পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণ বসতিগুলো ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেন। এ সময় তিনি লোকনাথ মন্দির আশ্রয়কেন্দ্রটির পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের জন্য খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। এখন পর্যন্ত ওই আশ্রয়কেন্দ্রে ২১টি পরিবারের ৭০ জন নারী, পুরুষ ও শিশু আশ্রয় নিয়েছে। দুর্গতদের জন্য জরুরি খাবার ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন।পরিদর্শনের সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য, প্রতিবছর বর্ষাকালে রাঙামাটি জেলায় পাহাড়ধসের ঝুঁকি দেখা দেয়। প্রাণহানি এড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার জন্য নিয়মিত মাইকিং ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives