শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক সৈকতের মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন রত্নগর্ভা আছিয়া খাতুন ও বেলায়েত হোসেন এর স্মরনসভা অনুষ্ঠিত আগামী ১৫ আগস্ট উপলক্ষে সারা দেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পুলিশ নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্ব   দেশে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম বিস্তৃত করতে সব ধরনের সহযোগিতা করবে সরকার : প্রধানমন্ত্রী মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে ​সাংবাদিক সৈকতের মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ১৮তম মৃত্যুবার্ষিকী পালন : আনোয়ার জাহিদ ছিলেন কিংবদন্তি রাজনীতিক : গোলাম মোস্তফা

সাংবাদিক সৈকতের মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

​রাঙ্গামাটি : ছন্দ সেন চাকমা / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

ডিবিসি নিউজের রাঙামাটি প্রতিনিধি ও রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সংহতি জানিয়ে বক্তব্য রাখেন। বক্তারা অভিলম্বে সাংবাদিক সৈকতের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাঙামাটি জেলা কমিটির সভাপতি সমির কান্তি দে, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সম্পাদক এম জিসান বখতেয়ার, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন, উদীচী শিল্পীগোষ্ঠী রাঙামাটি জেলা কমিটির সহসভাপতি আশীষ কুমার বড়ুয়া, যুব ইউনিয়ন জেলা কমিটির সভাপতি মিল্টন বিশ্বাস, বড়ুয়া জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সনৎ কান্তি বড়ুয়া, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি হিমেল চাকমা, রাঙামাটি সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক প্রান্ত রনি এবং নানিয়ারচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেরাজ সুজন।
​রাঙামাটি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিশু দের সঞ্চালনায় কর্মসূচিতে সংহতি জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি জেলা ইউনিট ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ।

মানববন্ধনে বক্তারা বলেন, সৈকত রঞ্জন চৌধুরী শুধু একজন সাংবাদিক নন, তিনি একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী এবং অনেক সামাজিক কাজের সাথে সম্পৃক্ত। গত রবিবার দুপুরে রাঙামাটি জেলা পরিষদের সামনে থেকে তাকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়। একজন সাংবাদিককে কোনো মামলা বা ওয়ারেন্ট ছাড়াই এভাবে তুলে নেওয়া মুক্ত সাংবাদিকতার জন্য বড় হুমকি।

তাঁরা আরও বলেন, এ ধরনের ভয়ের পরিবেশ স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। আমরা ২০২৪-পরবর্তী সময়ে এমন পরিস্থিতি আশা করিনি। আমরা ভীতিমুক্ত ও শঙ্কামুক্ত পরিবেশে স্বাধীনভাবে কাজ করার নিশ্চয়তা চাই এবং অবিলম্বে সাংবাদিক সৈকতের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর

Archives